শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুবর্ণচরে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান উপলক্ষে ইউএনও’র প্রেস ব্রিফিং

আহসান হাবীব / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

Manual6 Ad Code

 

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

Manual6 Ad Code

মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র বাংলাদেশের ন্যায় নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জমি ও গৃহপ্রদাণ কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ মার্চ (মঙ্গলবার) বেলা ১২ টায় সুবর্ণচর উপজেলা সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা।

এসময় উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)অশোক বিক্রম চাকমা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, উপজেলা কার্যসহকারি মানিক।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাবু লিটন চন্দ্র দাস, আবুল বাসার, আব্দুল বারী বাবলু, আহসান হাবীব, মোজাহিদুল ইসলাম সোহেল, ছানা উল্যাহ প্রমূখ।

সংবাদ সম্মেলনে চৈতী সর্ব বিদ্যা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ, বুধবার দেশব্যাপী ৩য় ও ৪র্থ পর্যায়ের উদ্বোধনযোগ্য অবশিষ্ট গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

Manual3 Ad Code

মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সুবর্ণচর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে সর্বমোট ৫২৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হচ্ছে।

ইতোমধ্যে ১ম পর্যায়ে ও ২য় পর্যায়ে ১৫১ টি গৃহ তন্মধ্যে বেসরকারিভাবে ১৩ টি গৃহ, এছাড়াও আশ্রয়ণ প্রকল্পের ব্যারাকের মাধ্যমে ৭৬ টি গৃহ নির্মাণপূর্বক ভূমিহীন ও গৃহহীনদের পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

৩য় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ৩০০ টি ঘরের মধ্যে পশ্চিম উরিরচরে ২০০ টি গৃহ ও পূর্ব চরমজিদে ৮০ টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং দক্ষিণ চরক্লার্কে ১৫ টি গৃহ এবং দক্ষিণ চরমজিদে ০৫ টি গৃহ নির্মাণের কাজ শেষ পর্যায়ে।

Manual2 Ad Code

তালিকাভুক্ত “ক” শ্রেণির ভূমিহীনদের “উপজেলা টাস্কফোর্স কমিটির” অনুমোদনক্রমে বন্দোবস্ত প্রদান করা হয়েছে। ইতোপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ২৭৬ টি গৃহ উদ্বোধন করা হয়েছে। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ের অবশিষ্ট ২৪ টি গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

Manual5 Ad Code

সরকারের সকল উন্নয়নে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code