শিরোনাম
‘মানুষের কথা বলতে গিয়ে একদিন একা হয়ে গেলে সাহস দেবে কে?’—সাংবাদিক আজমলের আক্ষেপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বনাম বিরোধী দল সমাচার ও তৃণমূল জনগণের আর্থিক উন্নয়ন প্রসঙ্গে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ​বানারীপাড়ায় জম্বদ্বীপ চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে ব্রাম্মনকাঠী চ্যাম্পিয়ন কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ হাফিজ মাছুম আহমদ দুধরচকীর মিয়ারচর কমিউনিটি ক্লিনিকে জাইকা প্রতিনিধি দলের পরিদর্শন জাইকার অর্থায়নে নির্মিত ডেলিভারি রুমসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন, সন্তোষ প্রকাশ আল্লাহর কাছে প্রিয় যে তিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নেক আমল সম্পর্কে জেনে নিন! তাড়াইলে হিফজুল কোরআন প্রতিযোগিতা: পুরস্কৃত তাদরীসুল কোরআন মাদরাসার দুই শিক্ষার্থী তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে JICA প্রধান, শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক সময় জগন্নাথপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে ২৬৫ কেজি পোনা মাছ অবমুক্ত
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে প্রতিপক্ষের হামলায় ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী লায়েক মিয়া নিহত

সিলেট নিউজ ডেস্ক / ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

Manual8 Ad Code

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে দফায়-দফায় হামলা ও সংঘর্ষের ঘটনায় লায়েক মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে থানা সংলগ্ন গণেশপুর খেয়াঘাটে এ হামলার ঘটনা ঘটে।
নিহত লায়েক মিয়া শহরের মন্ডলীভোগ (জংলীগড়) এলাকার মৃত আব্দুল মান্নানের পুত্র। ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একাধিকবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন লায়েক মিয়া।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, মন্ডলীভোগ লাল মসজিদ পরিচালনা কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার লায়েক মিয়া ও এরশাদ আলী পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ চলে আসছিলো। এসব বিষয় নিয়ে সোমবার লায়েক মিয়া পক্ষের কাজল মিয়া ও এরশাদ আলীর নাতি শিবলু আহমদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিবলু আহমদকে চড়-থাপ্পড় মারে কাজল মিয়া।
এ নিয়ে দু’দিন ধরে গ্রামে উত্তেজনা বিরাজমান ।

Manual6 Ad Code

মঙ্গলবার (২৮ মার্চ ) রাতে তারাবি নামাজের সময় গণেশপুর খেয়াঘাটে লায়েক মিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করে শিবলু আহমদ ও তার সহযোগীরা। এতে গুরুতর আহত হন লায়েক মিয়া। প্রথমে তাকে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যুবরণ করেন লায়েক মিয়া।
এদিকে লায়েক মিয়ার উপর হামলার পর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লায়েক মিয়ার মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছলে তার স্বজনরা এরশাদ আলী ও নাজিম উদ্দিনের বাড়িতে ভাংচুর করে তাদের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে।
এ খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। থানা পুলিশ ছাতক বাজার থেকে এরশাদ আলী ও তাজ উদ্দিন নামের দু’জনকে আটক করেছে বলে জানা গেছে। ছাতক থানার ওসি খাঁন মোহাম্মদ মাইনুল জাকির হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন। বর্তমান অবস্থায় বিস্তারিত কিছু বলতে পারছেন না। 

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code