শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পবিত্র ঈদউল ফিতর উপলক্ষে বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের নগদ অর্থ বিতরণ

রনি মিয়া / ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

Manual2 Ad Code

 স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্ট, রসুলপুর, চিলাউড়া, পক্ষ থেকে অসহায়, অসচ্ছল, হতদরিদ্র ৪৫০টি পরিবারের মধ্যে পবিত্র ঈদউল ফিতর উপলক্ষে মরহুম হাজী সোনা মিয়া তার সহধর্মিনী মরহুমা বেগম আনোয়ারা ও তাদের মেয়ে মরহুমা শিউলী আক্তারের মাগফিরাত কামনায় নগদ অর্থ প্রায় তিন লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

১৮ এপ্রিল রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের আয়োজনে মরহুম হাজী সোনা মিয়ার বাড়িতে রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আনোয়ার মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি তরুন সমাজকর্মী আবুল হাশিম ডালিম এর পরিচালনায় নগদ অর্থ বিতরণী অনুষ্টান ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

Manual5 Ad Code

নগদ অর্থ বিতরণী অনুষ্টান প্রধান অতিথির বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শালিসী ব্যক্তিত্ব আব্দুল হান্নান চৌধুরী ছুফি, বিশেষ অতিথির বক্তব্য রাখেনজগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবীদ আবু হোরায়রা সাদ মাস্টার, বক্তব্য রাখেন বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান জামাল উদ্দিন আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ রাজা মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের,
রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাজন মিয়া, কসুলপুর গ্রামের তরুন সমীজকর্মী, রাজনীতিবীদ শামসুজ্জামান রইছ, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য মোঃ তোতা মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম তাজ, রসুলপুর গ্রামের ফজল খান প্রমুখ।
অনুষ্টানে উপস্থিত ছিলেন রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওঃ তাজুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হানিফ উল্লা, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও রসুলপুর জামে মসজিদের মোতাওল্লী আমজদ খান, স্পেন প্রবাসী আফরোজ মিয়া পাকু, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাজিমুল ইসলাম রাজু, রসুলপুর গ্রামের আকল মিয়া, মোঃ হন্নার মিয়া, নোমান আহমদ জুয়েল, আব্দুল মান্নান, আব্দুল অধুদ, আলতাব খান, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাসিব খান, মজিদ আলী, ট্রাস্টের সদস্যা রেজু আক্তার সহ এলাকার মায়-মুরুব্বি, যুবক বৃন্দ।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উত্তর রসুলপুর জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ মোঃ সুমন খান, মোনাজাত পরিচালনা করেন কসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ আলী হোসেন সুয়েজ।

Manual5 Ad Code

অনুষ্টানে বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের পক্ষ থেকে ট্রাস্টের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমদ, ট্রাস্টের সদস্য কামাল মিয়া, সদস্য ইমরান উদ্দিন, সদস্য সম্মাট আকবর, সদস্য আনিসুর রহমান সাদ্দাম, সদস্য শাহাদাত হোসেন, সদস্যা রেজু বেগম, সদস্যা রেনু আক্তার, সদস্যা পারুল আক্তার এর অর্থায়নে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৪ টি ওয়ার্ডের (২, ৩, ৪ ও ৫,) চিলাউড়া সমধল, পন্ডিতা, চিলাউড়া আশিঘর, চিলাউড়া পুর্বপাড়া, মাঝপারা, রসুলপুর, উত্তর রসুলপুর, হলদিপুর ও কবিরপুর গ্রামের অসহায়, অসচ্ছল, হতদরিদ্র ৪৫০ টি পরিবারের মধ্যে নগদ প্রায় ৩ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।মরহুম হাজী সোনা মিয়া তার সহধর্মিনী মরহুমা বেগম আনোয়ারা তাদের মেয়ে মরহুমা শিউলী আক্তারের মাগফিতার কামনা করা হয়েছে।

Manual6 Ad Code

ট্রাস্টের চেয়ারম্যান জামাল উদ্দিন সহ সকল সদস্য সদস্যার এবং তাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code