শিরোনাম
জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সংসদ অধিবেশনে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ বিল পাস হলো, তাতে কিন্তু কয়েকটি সন্দেহ রয়েই গেলো দোয়ারাবাজারে বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় রেফারেল চেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত ​বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান দখলের অভিযোগ জামগড়ায় পুলিশ ফাঁড়ি চালুর পরও গুলির ঘটনা: আশুলিয়ায় ভোরে ৫ রাউন্ড গুলি, আহত ২—উদ্বেগে স্থানীয়রা বতর্মান সরকারের দৃষ্টি আকর্ষণ,দেশ উন্নয়ন করতে চাইলে, যথাযথ ভাবে ভূমি ব‍্যবহার করা জরুরি শ্রীমঙ্গলে হামের প্রাদুর্ভাব রোধে জরুরি ORI কার্যক্রম মোহাম্মদপুরে ফুটপাত দখলমুক্তে দৃশ্যমান অগ্রগতি নেই, প্রশাসনের ব্যর্থতার অভিযোগ ছাত্রদলের তুরাগ থানার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে অভিযোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শন করেন আব্দুস শহীদ এমপি

সিলেট নিউজ ডেস্ক / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

Manual2 Ad Code

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:

Manual4 Ad Code

শ্রীমঙ্গলে শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি), দাখিল ও কারিগরি পরীক্ষা শুরু হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০ থেকে এ পরীক্ষা শুরু হয় এবং দুপুর ১টায় শেষ হয়। উপজেলায় মোট ৫টি কেন্দ্রের ৮টি ভেন্যুতে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার কেন্দ্রগুলো হলো শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজ, মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় (কারিগরি), শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা।
ভেন্যুগুলো হলো উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, দি বাডস রেসিডেন্সিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ভিমশী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রথম দিন সাধারণ বোর্ডে বাংলা প্রথম পত্র, কারিগরিতে বাংলা দ্বিতীয়পত্র এবং মাদরাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন জানান, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৪১৬ জন। তন্মধ্যে নতুন পরীক্ষার্থী ৩ হাজার ৫৮০ জন।
শ্রীমঙ্গল উপজেলায় এসএসসিতে তিনটি কেন্দ্রের ৫টি ভেন্যু, দাখিলে একটি কেন্দ্রে ও কারিগরি একটি কেন্দ্রে পরীক্ষা অনু্ষ্ঠিত হচ্ছে।
স্কুলের তিনটি কেন্দ্রের ৫টি ভেন্যুতে নতুন পরীক্ষার্থী ৩৩০৬ জন, দাখিলে একটি কেন্দ্রে ২৪৭ জন, কারিগরি একটি কেন্দ্রে ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
তিনি আরও জানান, এবারের পরীক্ষায় প্রথম দিনে ২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এরমধ্যে স্কুলের ২৩ জন, দাখিলে ৫ জন, তবে কারিগরিতে কেউ অনুপস্থিত নেই।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন জানান,পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে। আশা করছি কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হবে।

Manual3 Ad Code

এদিকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code