শিরোনাম
তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাতক, দাপ্তরিক কাজ ব্যাহত

সিলেট নিউজ ডেস্ক / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩

Manual5 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধিঃ

Manual1 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭ নং সৈয়দ পুর শাহার পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হত্যা মামলার কারণে আমাসী হয়ে লন্ডনে পলাতক রয়েছেন।। তিনি না থাকায় দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।।
ইউনিয়ন পরিষদের তথ্যমতে, চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে ২০২৩ সালের ২৮ এপ্রিল আবুল হাসান একটি হত্যা মামলা আসামি হন। এ ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। ২০২১ সালে ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হন। গত ২৮/৪ ২০২৩ইং সৈয়দ পুর শাহার পাড়া ইউনিয়নের মুল্লিক পাড়ার ঐয়ার কোনা গ্রামের মারামারির ঘটনায় এক যুবক হত্যা হয়।এ
মামলায় তাঁকে আসামি করা হয়।
মামলার কারণে চেয়ারম্যান পলাতক থাকায় পরিষদের উন্নয়নমূলক কাজসহ দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক দিন ধরে গ্রাম্য সালিস হচ্ছে না। এ ছাড়া জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদপত্র পেতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউনিয়নের সৈয়দপুর এলাকার লোক
বলেন, পলাতক থাকায় অনেক দিন ধরে চেয়ারম্যান কার্যালয়ে যান না। ফলে অনেকেই জন্মনিবন্ধন ও নাগরিকত্ব সনদপত্র নিতে পারছেন না।
মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ইউপি চেয়ারম্যান আবুল হাসান পাওয়া যায়নি। তাঁর পরিবারের লোকজনও এ বিষয়ে কিছু বলেননি।

এদিকে জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসক নিয়োগ অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের দাবি করছেন,পরিষদের।
ইউনিয়ন পরিষদের সচিব ফারুক আহমেদ বলেন, চেয়ারম্যানের সাথে আমার কোন যোগাযোগ নেই।আমি কোন লিখিত পাইনি। প্যানেল
চেয়ারম্যান মোঃ সামসুউদ্দিন কামালী বলেন ঘটনার পর থেকে চেয়ারম্যান সাথে আমার কোন যোগাযোগ নেই।উনি আমাকে কোন লিখিত দেন নাই।ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান না থাকায় সমস্যা হচ্চে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম বলেন,চেয়ারম্যান না থাকলে
ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্যক্রম চালাতে পারেন।। তার পরও আমি নিশ্চিত হয়ে বলি।।
যাচাই-বাছাই করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।।।
উল্লেখ্য, উপজেলার সৈয়দপুর (ঈশানকোণা) গ্রামের সৈয়দ আলমগীর মিয়ার সঙ্গে সৈয়দ হোসাইন আহমেদের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৮ এপ্রিল রাতে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ছুঁড়া গুলিতে সৈয়দ জামাল গুলিবিদ্ধ হলে তাঁকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন আরো চার জন।
১ মে নিহতের ভাই সৈয়দ হোসাইন আহমদ বাদী হয়ে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাসানসহ ৫ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ৬ মে ঘটনার সাথে জড়িত সন্দেহে জুম্মান আহমদ (২৭) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যা মামলার কারণে আমাসী হয়ে লন্ডনে পলাতক রয়েছেন।। তিনি না থাকায় দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code