শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে মডেল মসজিদের সম্মুখে বাসস্ট্যান্ড স্থাপন না করতে ইউএনও বরাবর এলাকাবাসীর আবেদন

সিলেট নিউজ ডেস্ক / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০২৩

Manual8 Ad Code

রনি মিয়া, স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

নিরাপদ ও যানজটমুক্ত সড়ক বাস্তবায়নের
জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের প্রানকেন্দ্রে অবস্থিত মডেল মসজিদের সম্মুখে বাসস্ট্যান্ড স্থাপন না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।

Manual2 Ad Code

গত ১৮ই মে বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র শফিকুল হক শফিক, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমেদ, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন, ৪,৫, ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর বাহারজান বিবি, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহীন আহমেদ, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ছমির উদ্দিন সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সাক্ষরিত একটি আবেদন পত্র ইউ এন ও বরাবর পেশ করেন এলাকাবাসী।

আবেদন পত্রে তারা উল্লেখ করেন জগন্নাথপুর থেকে সিলেটগামী ও সিলেট থেকে জগন্নাথপুরে আগত বাস সমূহের জন্য ব্যবহৃত বর্তমান বাসস্ট্যন্ডটির স্থান পরিবর্তন করে মডেল মসজিদের সম্মুখে স্থানান্তর করার উদ্যোগ নিয়েছে একটি কুচক্রী মহল। বাসস্ট্যান্ডটির স্থান পরিবর্তন করে মডেল মসজিদের সম্মুখে স্থানান্তর হলে পৌর শহরের অভ্যন্তরে যানজট বৃদ্ধি সহ নানাবিধ সমস্যার সম্মুখীন হবেন মসজিদের মুসল্লি, স্কুলের ছাত্র-ছাত্রী, পথচারী, পৌরবাসী সহ উপজেলাবাসীগণ।

অন্যদিকে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, নার্সারী স্কুল ও হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। যার ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

তারা বলেন শহরের ভেতরে বাসস্ট্যান্ড স্থাপন নাকরে পুর্বদিকে শহর থেকে কিছুটা দূরে বাসস্ট্যান্ড স্থাপন করলে সবার জন্য ভালো হয়। এতে করে একদিকে যেমন যানজট কমবে অন্যদিকে স্কুলগামী ছাত্র ছাত্রী নিরাপদে বাড়ী থেকে স্কুল, স্কুল থেকে বাড়ী ফিরতে পারবে।

Manual3 Ad Code

যারা নিজেদের স্বার্থের জন্য শহরের অভ্যন্তরে বাসস্ট্যন্ড স্থানান্তর কাজের উদ্যোগ নিয়েছেন সরেজমিনে তদন্ত করে অবিলম্বে তা বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আহবান জানান তারা।

Manual6 Ad Code

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজেদুল ইসলাম বলেন- আবেদনটি পেয়েছি, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code