শিরোনাম
সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল বড়লেখায় ইসলামী যুব মজলিসের যুব সমাবেশ অনুষ্ঠিত আদ্রা উত্তর ইউপি নির্বাচনে শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা স্বাস্থ্যসেবায় ছাতকের শ্রেষ্ঠত্ব,সেরাদের কাতারে শ্রীমঙ্গল জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী জৈন্তাপুরে বিজিবির কনভয়ের সামনে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে নিহত উখিয়ায় সিএনজিতে ৭২ বোতল বিয়ারসহ যুবক আটক উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে মসজিদ উন্নয়ন কাজে আব্দুল গফফার চৌধুরী খসরু’র একলক্ষ টাকা অনুদান

Coder Boss / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩

Manual1 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বায়তুল জান্নাত চাতলারপাড় জামে মসজিদের  উন্নয়ন কাজে একলক্ষ আর্থিক অনুদান ও ইউনিয়নে বন্যায় আশঙ্কা জনিত এলাকা পরিদর্শন করেছেন  জৈন্তাপুর উপজেলায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য শিক্ষানুরাগী সমাজসেবী আব্দুল গফফার চৌধুরী খসরু।

গতকাল (১৮ জুন) রবিবার বিকেলে  জৈন্তাপুর ইউনিয়নের চালতারপাড় এলাকায় নির্মানধীন বায়তুল জান্নাত চাতলারপাড় জামে মসজিদের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন  করেন। এসময় তিনি বলেন মসজিদ টির এমন অবস্থা রয়েছে  আগে জানা ছিলো না। আমার আরও আগে এসে আপনাদের পাশে দাড়ানো উচিত ছিলো। আমি আমার সাধ্যমতো মতো উপজেলার স্কুল কলেজ ও ধর্মীয় প্রতিষ্টানে সহযোগিতা অব্যাহত রেখেছি। আমি আশাবাদী এলাকাবাসী নির্মাণাধীন মসজিদে নামাজ পড়া ও মক্তবের পাঠদান শুরু করার পরিবেশ সৃষ্টির জন্য শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। এসময়ে তিনি এক লক্ষ টাকা মসজিদের উন্নয়ন কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। সেই সাথে মসজিদের কাজ সমাপ্ত হবার আগ পর্যন্ত  তাঁর সহযোগিতা অব্যাহত  থাকবে বলে আশা ব্যাক্ত  করেন। এসময়ে তিনি ইউনিয়নের বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন।

Manual2 Ad Code

এসময়  উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক কুতুবউদ্দিন, শাহীনুর রহমান, আবদুল কাদির মেম্বার,জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য মীর শোয়েব আহমেদ,হাবিবুর রহমান, সাইদুল ইসলাম সাজু,হেলাল আহমদ, আকতার হোসেন আকাশ,সেলিম আহমেদ,মনির আহমেদ, সাংবাদিক আবদুল্লাহ, মুক্তার আলি,মুহা মিয়া,রুস্তম মিয়া,আ মানিক,জালালউদ্দিন, আবুল মিয়া সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ বৃন্দ।

Manual7 Ad Code

উল্লেখ: মসজিদটি প্রতিবছরের পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় বিশেষকরে গতবছর ২০২২ এর প্রলয়ঙ্করী দুইদফা বন্যার আঘাতে মাটি ধসে পাড় ভেঙে যাওয়ায় মসজিদের একাংশে বড় ফাটলের সৃষ্টি হয়।যে-কোনো সময় পরবর্তী বড় কোন ঢল নামলে তলিয়ে যাবে মসজিদটি। তাই বছরখানেক আগে ২০০ মিটার দুরত্বে  নতুন মসজিদের নির্মাণ কাজের শুরু হলেও স্হানীয় মানুষের আর্থিক অসচ্ছলতার কারণে শুধু পিলার তুলে নির্মাণ কাজ ধীর হয়ে পড়ে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code