শিরোনাম
সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল বড়লেখায় ইসলামী যুব মজলিসের যুব সমাবেশ অনুষ্ঠিত আদ্রা উত্তর ইউপি নির্বাচনে শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা স্বাস্থ্যসেবায় ছাতকের শ্রেষ্ঠত্ব,সেরাদের কাতারে শ্রীমঙ্গল জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী জৈন্তাপুরে বিজিবির কনভয়ের সামনে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে নিহত উখিয়ায় সিএনজিতে ৭২ বোতল বিয়ারসহ যুবক আটক উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুরে ভূমি দখলে চেষ্টায় ব্যর্থ- নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী

Coder Boss / ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

Manual1 Ad Code

চারিকাটায় কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি কর্তৃক ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রান

 

Manual5 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলায় চারিকাটায় কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি ইয়াসমিন আক্তার কর্তৃক ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে প্রতিবাদ সভায় বক্তারা অভিযােগ করেন। দি মেঘালয় টি ষ্টেইট’র লীজ প্রক্রিয়া বাতিল ও মেঘালয় চা-বাগানের দালাল কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি কর্তৃক চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম-কে নিয়ে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদ এবং মেঘালয় চা-বাগান বিরোধী আন্দোলন বসতভিটা সংরক্ষণ কমিটির সাবেক সাধারণ সম্পাদক সমাজসেবী আলতাফ হোসেন বিলাল সহ স্থানীয় এলাকার নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দায়ের করায় এলাকাবাসির উদ্যাগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

গত ২২ জুন বৃহস্পতিবার বিকেল ৩ টায় চতুল চারিকাটা ত্রিমূখী বাজার সংলগ্ন মাঠে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

চারিকাটা ইউনিয়ন বাসি আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চারিকাটায় কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি ইয়াসমিন আক্তার কর্তৃক সরকারী ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। সভায় নিরীহ জনগনের উপর মিথ্যা মামলার প্রত্যাহার করে ঘটনার নিন্দা জানান।

Manual7 Ad Code

সম্প্রতি গত ১১জুন স্থানীয় জনসাধারনের ভোগদখলীয় জায়গা বহিরাগত ভাড়াটিয়া লোক দিয়ে তিনি দখলের চেষ্টা করেন। জায়গা দখল কাজে ব্যর্থ হয়ে তিনি স্থানীয় নিরীহ বাসিন্দাগণ-কে হয়রানি করতে ভয়ভীতি দিয়ে তার অপকর্ম আড়াল করতে তিনি প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে চারিকাটার গন্যমান্য ব্যক্তিগণের উপর মিথ্যা মামলা দায়ের করেন।

প্রতিবাদ সভায় ইয়াসমিন আক্তার কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানানো হয়।

বক্তারা বলেন, বিগত কয়েক বছর পূর্বে চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব মৌজা এলাকায় স্থানীয় কয়েকজন ব্যবসায়ী কিছু মালিকানাধীন ও অনেক সরকারী জায়গা দখল করে এখানে স্যান্ডমার্ক এগ্রাে ফার্ম লি: নামে একটি ফিসারী সহ ফলজ বাগান প্রতিষ্ঠা করেন। স্থানীয়দের উপর বিভিন্ন সময়ে এই কথিত এমডি মিথ্যা মামলা দিয়ে তাদের-কে এলাকা ছাড়া করে এই ফার্মের নাম ব্যবহার করে ও প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে কথিত তিনি বহিরাগত ভাড়াটিয়া লোক দিয়ে স্থানীয় বাসিন্দাগনের ভোগদখলীয় ফলজ বাগান ও বসতভিটা কৌশলে জবর দখলের চেষ্টায় চালান। চারিকাটার জনগন তাদের বসতভিটা রক্ষায় বিগত ১০ বছর থেকে দি মেঘালয় টি ষ্টেইট এন্ড খাদেজা বহুমূখি ফার্ম লি:-এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছেন। সম্প্রতি হাইকোর্ট বসতভিটা রক্ষায় স্থানীয় বাসিন্দাগনের পক্ষ একটি রায় ঘোষনায় করাই এই কথিত এমডি ইয়াসমিন মেঘালয় কর্তৃপক্ষের সাথে গোপন চুক্তি করে কৌশলে ভূমির দখল অপচেষ্টায় লিপ্ত হয়ে পড়েছেন। প্রশাসনের নিকট ইয়াসমিন আক্তার কর্তৃক জোরপূর্বক ভূমি জবর দখল সহ নানা অপকর্মের সঠিক বিচার দাবী করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মনির আহমদ। সমাজসেবী সাইফুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ সদস্য মো: শাহজাহান, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সমাজসেবী আলতাফ হোসেন বিলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সমাজসেবী কামাল আহমদ, যুবলীগ নেতা শরিফ আহমদ, সমাজসেবী নাজমুল ইসলাম ও জাকারিয়া আলম । পরে স্থানীয় জনতা কানাইঘাট-দরবস্ত সড়কের চতুল বাজারে রাস্তা অবরোধ করে এক বিক্ষোভ মিছিল বের করেন ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code