শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে মহিলা কাউন্সিলরের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবীতে প্রতিবাদ সভা

সিলেট নিউজ ডেস্ক / ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩

Manual6 Ad Code

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে পৌরসভার মহিলা কাউন্সিলর নুরেছা বেগমের উপর সন্ত্রাসী হামলা ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী ও পৌর কাউন্সিলরবৃন্দ। শনিবার বিকেলে ছাতক সিমেন্ট কারখানা ৪নং বাজার এলাকায় এ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়েছে। ঘটনার প্রায় তিন সপ্তাহ অতিক্রম হলেও অদ্যাবদি সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Manual8 Ad Code

আইনী ধরা-ছোঁয়ার বাইরে থাকায় সন্ত্রাসীরা আবারো বেপরোয়া হয়ে উঠছে। বিভিন্নভাবে তারা আত্মগোপনে থেকে মামলা তুলে নেয়ার হুমকী-ধামকী দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে যাচ্ছে। একদিকে আহত পৌর মহিলা কাউন্সিলর আশংকাজনক অবস্থায় চিকিৎসাধিন আছেন, অন্যদিকে তার পরিবার সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যতায় এলাকাবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাতক সিমেন্ট কারখানার সিবিএ সভাপতি আব্দুল কদ্দুছ। লিখিত বক্তব্যে বলা হয়, শহরের নোয়ারাই-ইসলামপুর এলাকার বাসিন্দা মৃত জহির আলীর স্ত্রী নুরেছা বেগম বিপুল ভোটে পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। নির্বাচিত হবার পর থেকেই এলাকার সন্ত্রাসী চক্রের নেতা মুছেন আলী ও তার সহযোগী সন্ত্রাসীরা তাকে ও তার পরিবারকে নানাভাবে অত্যাচার নির্যাতন ও হয়রানি করে আসছিল। তাদের এসব অপকর্মের বিরুদ্ধে নিজের নিরাপত্তার স্বার্থে ছাতক থানায় একটি অভিযোগ করেন নুরেছা বেগম। যা আদালতে নন জিয়ার নং ১৫৮/২৩ ইং (ছাতক) নথিভুক্ত হয়ে বিচার প্রক্রিয়ায় রয়েছে।

Manual7 Ad Code

এতে ক্ষীপ্ত হয়ে সন্ত্রাসী কয়েছ মিয়া, মুছেন আলী, জরিফুল বেগম, সাগর মিয়া, আব্দুল জব্বার, এবাদুল হক,হোসেন আলী সহ সন্ত্রাসীরা মহিলা কাউন্সিলর নুরেছা বেগমকে হত্যার হুমকী দিয়ে আসছিল।
গত ৪ জুন রাত প্রায় ৯ টায় সন্ত্রাসীরা পূর্বক্রোধ চরিতার্থ করতে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য নুরেছা বেগমের উপর সশস্ত্র হামলা চালিয়ে কুপিয়ে তার নাক-মুখ সহ শরীরের বিভিন্ন স্থান ক্ষত-বিক্ষত করে। এসময় সন্ত্রাসীরা তার বোন সামিয়ারা বেগমের উপর ও হামলা চালিয়ে তাদের আহত করে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে।
এঘটনায় ৯ জুন নূরেছা বেগম বাদী হয়ে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং ১০) দায়ের করেন। কিন্তু ঘটনার ৩ সপ্তাহ অতিবাহিত হলেও জড়িত কোন আসামীকে গ্রেফতার করা হয়নি। এতে বাদীর পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা করছেন।

পৌর কাউন্সিলর আফরোজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর হাজী নাজিমুল হক, রশীদ আহমদ খছরু, মহিলা কাইন্সিলর রত্না রানী মালাকার, সিবিএ সভাপতি আব্দুল কদ্দুছ, কার্যকরী সভাপতি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর সুদীপ দে, মুক্তিযোদ্ধা সন্তান রুপিয়া বেগম,স্থানীয় মদরিছ আলী, আবু সামা, হাজী আব্দুল গফুর, হাজী আব্দুর রজাক ভানু, শুকুর মিয়া চৌধুরী, আমির আলী, ইদন আলী, শাহজাহান, আরিফ আহমদ, জুনায়েদ আহমদ প্রমুখ।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code