শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখা পৌরসভায় ফোরলেন সড়কের কাজের উদ্বোধন চলমান উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

সিলেট নিউজ ডেস্ক / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩

Manual2 Ad Code

এম. এম আতিকুর রহমান :

Manual3 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বাংলার মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নানামুখী উন্নয়ন কর্মকান্ডের মধ্য দিয়ে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি জোট উন্নয়নকে বাধাগ্রস্ত ও দেশকে অস্থিতিশীল করতে ২০১৩-১৪ সালের মতো পুনরায় আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। তবে তাদের কোনো ষড়যন্ত্রই আর বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। দেশের জনগণ তাদের এই ষড়যন্ত্র রুখে দেবে।
আন্দোলনরত বিরোধী দলগুলোর উদ্দেশে পরিবেশমন্ত্রী বলেন, আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ যাদের সমর্থন দেবে, তারাই দেশ পরিচালনা করবে, তাই অযথা নৈরাজ্য সৃষ্টি করবেন না।
তিনি আজ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের পৌরশহরের ‘বড়লেখা আদালত এলাকা থেকে উত্তর চৌমুহনীর শাহবাজপুর রেল গেট’ পর্যন্ত ২ হাজার ৭০০ মিটার সড়ক প্রশস্তকরণ (ফোরলেন) কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নে এই কাজে সরকারের ব্যয় হচ্ছে প্রায় ৩৪ কোটি টাকা।
এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় পরিবেশমন্ত্রী আরো বলেন, চলমান উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। তার দূরদর্শী নেতৃত্বে পরিকল্পনা মতো বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে। দেশের অভাবনীয় উন্নয়নের জন্য বিশ্বনেতারও শেখ হাসিনার প্রশংসা করছেন।
পৌর মেয়র আবুল ইমাম মো. কামরুন চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও সুনজিত কুমার চন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্ন দ্বীপ বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, রফিক উদ্দিন আহমদ, এনাম উদ্দিন প্রমুখ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code