শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৪১ তম বিসিএস এ চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হলেন বানিয়াচঙ্গের সুরঞ্জিত বৈষ্ণব

সিলেট নিউজ ডেস্ক / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

Manual3 Ad Code

রিতেষ কুমার বৈষ্ণব:

Manual6 Ad Code

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুরঞ্জিত বৈষ্ণব বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি কর্মকর্তা হিসেবে চুড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।
৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
৩রা আগস্ট রোজ বৃহস্পতিবার বিপিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
এতে ২৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
সুরঞ্জিত বৈষ্ণব ৫ নং দৌলতপুর ইউনিয়নের কবিরপুর গ্রামের বাসিন্দা রনজিৎ বৈষ্ণব এবং আরতী রানী বৈষ্ণবের পরিবারে জন্ম গ্রহন করেন।
তিনি কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শচীন্দ্র ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারাল বিষয়ে অনার্স সম্পন্ন করেন।
সুরঞ্জিত বৈষ্ণবের পিতা রনজিৎ বৈষ্ণব পেশায় একজন পল্লীচিকিৎসক এবং মাতা আরতী রানী বৈষ্ণব পেশায় একজন গৃহিনী।
উনাদের স্বপ্ন ছিল ২ ছেলে এবং ১ মেয়েকে সুশিক্ষিত ও ভাল মানুষ হিসেবে গড়ে তোলার।
বড় ছেলে প্রসেনজিৎ বৈষ্ণব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটে এবং মেয়ে নিয়তি রাণী বৈষ্ণব প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।
ছোট ছেলে বিসিএসে সুপারিশ প্রাপ্ত হওয়ায়
পিতা মাতা উভয়ই আবেগ আল্পুত হয়েছেন। উনারা দেশবাসীর কাছে সন্তাদের জন্য আশীর্বাদ / দোয়া কামনা করেছেন।
এ বিষয়ে সুরঞ্জিত বৈষ্ণব বলেন বাবা মা সহ পরিবারের সকলের স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি যেন সততা এবং নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি সেই লক্ষ্যে সকলের আশীর্বাদ/দোয়া এবং সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপিএসসি। এতে ৪ লাখেরও বেশি প্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে বিপিএসসি।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code