শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুর সীমান্তে পুলিশের পৃথক অভিযানে  মাদক ইয়াবা, গরু ও নৌকা সহ ভারতীয় চিনি  জব্ধ, আটক ৩ জন

Coder Boss / ৪০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

Manual3 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:সিলেটের জৈন্তাপুর সীমান্তে পুলিশের পৃথক অভিযানে মাদক ইয়াবা, গরু ও নৌকা সহ ভারতীয় চিনি জব্ধ করা হয়েছে। অভিযানে আটক করা হয়েছে ৩ জন মাদক ব্যবসায়ী-কে।

গত দুই দিনে জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলা সদর সহ বিভিন্ন জায়গায় পৃথক ভাবে এসব অভিযান পরিচালনা করেন। জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক’র দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ইয়াবা, গরু ও নৌকা সহ ভারতীয় চিনি জব্ধ ও আটক ৩ জন গ্রেফতার করা হয়েছে।

Manual3 Ad Code

গত ৮ আগস্ট মঙ্গলবার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী সঙ্গীয় পুলিশ ফোর্স’র সহায়তায় এক বিশেষ অভিযান পরিচালনা করে সদরের রোডস এন্ড হাইওয়ের ডাক বাংলোর থেকে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সোহেল আহমেদ (২৪) নামে ১জন-কে গ্রেফতার করেন। সে জৈন্তাপুর ইউপি’র লামনীগ্রামের বাসিন্দা আতাউর রহমানের পুত্র। পৃথক ভাবে উপজেলা সদরের পূর্ব বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় তিনি অভিযান পরিচালনা করে ভারতীয় ৬টি গরু আটক করেন।

Manual1 Ad Code

অন্যদিকে এসআই হাফিজুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মুছা মিয়া (৬৫)-কে ইয়াবা সহ গ্রেফতার করেন। আটক মুছা মিয়া নিজপাট ইউপি’র রাজবাড়ি (নয়াবস্তি) এলাকায় আলী আজগরের পুত্র। জৈন্তাপুর ইউনিয়নের চাঙ্গিল বাজার এলাকায় তিনি অভিযান চালিয়ে বিদেশী মদ সহ শ্রী রাম পাত্র (২৩) নামে ১জন আটক করেন। সে আলু-বাগান মোকামবাড়ি গ্রামের শ্রী মোকাম পাত্রের ছেলে।

এছাড়া গত ৭ আগস্ট সোমবার দুপুর ১টার দিকে জৈন্তাপুর মডেল থানার এসআই মহিবুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার নিজপাট ইউপি’র লালাখাল সারী নদীতে অভিযান পরিচালনা কর ১টি নৌকা সহ ৪৫ বস্তা ভারতীয় চিনি আটক করেন । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চিনি ব্যবসায়ীরা পালিয়ে যান।

Manual6 Ad Code

এই সব ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় পৃথক ভাবে বিশেষ ক্ষমতা আইন সহ বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক জানান, পুলিশ সুপার মহোদয়ের দিক-নিদের্শনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ,নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। চোরাই পন্য উদ্ধার, চোরাচালান রোধে অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ফোর্স গুরুত্ব সহকারে মাঠে কাজ করে যাচ্ছে। তিনি অপরাধ কাজে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশ প্রশাসন-কে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ব্যবসা বন্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code