শিরোনাম
‘মানুষের কথা বলতে গিয়ে একদিন একা হয়ে গেলে সাহস দেবে কে?’—সাংবাদিক আজমলের আক্ষেপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বনাম বিরোধী দল সমাচার ও তৃণমূল জনগণের আর্থিক উন্নয়ন প্রসঙ্গে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ​বানারীপাড়ায় জম্বদ্বীপ চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে ব্রাম্মনকাঠী চ্যাম্পিয়ন কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ হাফিজ মাছুম আহমদ দুধরচকীর মিয়ারচর কমিউনিটি ক্লিনিকে জাইকা প্রতিনিধি দলের পরিদর্শন জাইকার অর্থায়নে নির্মিত ডেলিভারি রুমসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন, সন্তোষ প্রকাশ আল্লাহর কাছে প্রিয় যে তিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নেক আমল সম্পর্কে জেনে নিন! তাড়াইলে হিফজুল কোরআন প্রতিযোগিতা: পুরস্কৃত তাদরীসুল কোরআন মাদরাসার দুই শিক্ষার্থী তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে JICA প্রধান, শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক সময় জগন্নাথপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে ২৬৫ কেজি পোনা মাছ অবমুক্ত
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ দোয়ারা বাজার প্রতিনিধি: / ৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

Manual1 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual5 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পানিতে ডুবে জুয়েল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জুয়েল মিয়া উপজেলার সুরমা ইউনিয়ন বৈঠাখাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮ টা দিকে উপজেলার সুরমা ইউনিয়ন বৈঠাখাই গ্রামে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

পরিবার সূত্রে জানা গেছে,জুয়েল মিয়া ছোটবেলা থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। তাদের বাড়ীর পার্শ্ববর্তী দেলোয়ার হোসেনের পুকুরে জুয়েলসহ তার আপন চার ভাই মানিক (৩২). দিলাল (৩৫).শাকিল (১৭) ও রহমত আলীর ছেলে হযরত আলী বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বেড়জাল দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে সুনামগঞ্জ নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে সবাই মাছ নিয়ে মাছ নৌকায় তুলতে যায়।নিহত মোঃ জুয়েল মিয়া পুকুর পাড়ে জাল গুছানোর কাজ করছিলো। অনেক সময় পার হয়ে যাওয়ার পরও জুয়েল নৌকায় না আসায় বাকিরা তাকে ডাকতে থাকে। কোন সাড়া-শব্দ না পেয়ে তাকে খুজতে পুকুর পাড়ে যায়। পুকুর পাড়ে না পেয়ে তাকে পুকুরে খোজা শুরু করে। সকাল অনুমান সাড়ে ৮,টার দিকে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় জুয়েলের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। দোয়ারাবাজার থানার এসআই এনামুল হক মিঠু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামবাসীর বক্তব্যে জানা গেছে জুয়েল মিয়া মৃগী রোগী ছিল। এ ব্যাপারে দোয়ারাবাজার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code