শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে নিসচা’র উদ্যোগে সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং স্থাপন

ঝলক দত্ত / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

Manual8 Ad Code

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

Manual3 Ad Code

শ্রীমঙ্গল চৌমুহনা কলেজ রোডস্থ সড়কে, বালিকা বিদ্যালয় ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও পথচারীদের রাস্তা পারাপারের জন্য নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে জেব্রা ক্রসিং স্থাপন করা হয়েছে।

Manual8 Ad Code

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ও শ্রীমঙ্গল উপজেলা শাখা নিসচা’র উপদেষ্টা ডা. হরিপদ রায় ও মৌলভীবাজার জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও নিসচার উপদেষ্টা জহর তরফদার জেব্রা ক্রসিং এর কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডা. হরিপদ বলেন, শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে রাস্তার দুই পার্শ্বে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পথচারীরা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে, তিনি নিরাপদ সড়কচাই এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সবাইকে ধন্যবাদ জানিয়ে কলেজ রোডে জেব্রা ক্রসিং স্থাপন করার জন্য অনুরোধ করেন।

উপদেষ্টা জহর তরফদার শ্রীমঙ্গল উপজেলায় নিসচা’র এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং নিসচা’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পথচারী ও শিক্ষার্থীদের নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য এমন উদ্যোগ সত্যই প্ৰশংসনীয়।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন নিসচার শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সহ সভাপতি অর্জুন ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, সদস্য আবুল কাশেম, গোপাল দেবনাথ,
ইয়াছিন আহমেদ (শরিফ), আল আমিন মিয়া,মো: সেলিম মিয়া প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code