শিরোনাম
জগন্নাথপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিলেট বিভাগের প্রথম দৃষ্টিনন্দন আর্চ সেতু ​ঢাকা উত্তর সিটি ১০ নং ওয়ার্ডে আগামী  দিনের উন্নয়ন ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ  মো: বাবুল মিয়া রাজনীতির ভবিষ্যৎ বিলুপ্তির পথে, দেশে চলছে তৃমুখী লড়াই। দেশের উন্নয়ন যেন শুধুই স্বপ্ন আর গালগল্প *6th Annual Isaal-e-Sawab Mahfil of Allama Dubagi Sahib Qiblah Rahimahullah held in London* ​বানারীপাড়ায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল সার্টিফিকেটসহ নানা অনিয়মের অভিযোগ জননিরাপত্তা ও আতঙ্কের ছায়া: মাদকের বিস্তার ও প্রতিকার মৌলভীবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতক শহরে আনারস প্রতীকের বিশাল মিছিল

জামরুল ইসলাম রেজা / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪

Manual2 Ad Code

ছাতক প্রতিনিধিঃ

Manual4 Ad Code

আগামী ২৯ মে ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক মোঃ আওলাদ আলী রেজার সমর্থনে ছাতক পৌর শহরে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ মে) বিকাল ৪টা থেকে বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাগবাড়ী পয়েন্টে নোমান ইমদাদ কানন এর নেতৃত্বে ও লন্ডন প্রবাসী তালুকদার সোহাগের সার্বিক সহযোগিতায় ছাতক পৌর শহরের সব ওয়ার্ড এবং ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবকরা আনারস প্রতীক এর প্রার্থী আওলাদ আলী রেজার সমর্থনে সমাবেত হয়।

Manual7 Ad Code

বিকাল ৪.৩০ মিনিটের সময় বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে থেকে প্রচার মিছিল বের হয়। এসময় মিছিল ছাতক পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে কর্মী-সমর্থকরা আগামী ২৯ মে ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে আওলাদ আলী রেজা’র আনারস প্রতীকের জয়কে সামনে রেখে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর। মিছিলটি ছাতক পশ্চিম বাজার, ট্রাফিক পয়েন্ট, প্লাজার সামনে দিয়ে এসে বাগবাড়ী রাস্তা দিয়ে প্রবেশ করে বাগবাড়ী পয়েন্টে এসে শেষ হয়।

মিছিল শেষে নোমান ইমদাদ কানন বলেন, আওলাদ আলী রেজা বাকি চার প্রতিদ্বন্দ্বীর চেয়ে নিঃসন্দেহে সৎ এবং যোগ্য প্রার্থী। তাই আনারস প্রতীক কে জয়ী করতে সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কাছে ভোট চাইতে হবে। লন্ডন প্রবাসী তালুকদার সোহাগ বলেন আনারস প্রতীকের সমর্থনে ছাতক পৌর শহরে নিয়মিত আমাদের প্রচার- প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code