শিরোনাম
শ্রীমঙ্গলের এএসআই আবু তালেব জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী বানারীপাড়া মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা জগন্নাথপুরে  ৩৯  মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সাইবার বুলিংয়ের শিকার ডা.. সিনথিয়া:মানসিক চাপ সামলে দিচ্ছেন চিকিৎসাসেবা সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে ২৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ‎প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময় দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশি তানজিম

Satyajit Das / ৭৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual6 Ad Code

টি-টোয়েন্টি বিশ্বকাপের “ডি” গ্রুপের শেষ ম্যাচে সোমবার (১৭ জুন) নেপালের বিপক্ষে ৪ ওভার বল করে ২১টি ডট বল করেন তানজিম হাসান সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশি পেসার তানজিম।

এছাড়া বিশ্বকাপের ইতিহাসে এটিই সবচেয়ে বেশি ডট বল দেওয়ার রেকর্ড। এর আগে,এক ইনিংসে নয়জন বোলার ২০টি ডট বল দেওয়ার নজির গড়েছিলেন। এর মধ্যে এবারের বিশ্বকাপেই সাতজন এক ইনিংসে ২০টি করে ডট বল করেন। নেপালের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ২০টি ডট বল করেছেন মোস্তাফিজুর রহমানও।

Manual6 Ad Code

বাংলাদেশ-নেপাল ম্যাচে কোনো দলই পুরো ২০ ওভার খেলতে পারেনি। বাংলাদেশ ১৯.৩ ওভারে ১০৬ এবং নেপাল ১৯.২ ওভারে ৮৫ রানে অলআউট হয়।

Manual7 Ad Code

বিশ্বকাপের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার একই ম্যাচে দুই দল অলআউট হলো। এর আগে,২০১০ সালে অস্ট্রেলিয়া-পাকিস্তান এবং ২০১৪ সালে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড একই ম্যাচে অলআউট হয়েছিল।

নেপালের বিপক্ষে ৪ ওভার করে বোলিং করে ৭ রান করে দেন তানজিম ও মোস্তাফিজ। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসে বল হাতে সবচেয়ে কম রান দেওয়ার ক্ষেত্রে যৌথভাবে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন তানজিম ও মোস্তাফিজ।

Manual7 Ad Code

উল্লেখ্য যে,গত ২৫ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৪ ওভারে ৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন স্পিনার রিশাদ হোসেন। ফলে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে এক ইনিংসে মিতব্যয়ী বোলার এখন রিশাদ, তানজিম ও মোস্তাফিজ।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code