শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

র‍্যাব-৯ এর জালে ৪ মাদক ব্যবসায়ী

Satyajit Das / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি:

র‍্যাব-৯,সিলেট এর পৃথক অভিযানে ১০৪৯ বোতল ফেনসিডিল,৭৭৮৫ পিস ইয়াবা ও ১৪২ বোতল বিদেশী মদসহ ০৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Manual3 Ad Code

র‍্যাব-৯,সিলেট এর মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল (সহকারী পুলিশ সুপার) জানান,
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (০১ আগস্ট) ভোর আনুমানিক ০৬:১৫ ঘটিকায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮৪৯ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

Manual6 Ad Code

গ্রেফতারকৃত ব্যক্তি সিলেট জেলার গোয়াইনঘাট থানার বাসিন্দা মোঃ কামাল আহমেদ (৪২) এবং দিনের অপর আরেকটি অভিযানে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৪২ বোতল বিদেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়।

Manual7 Ad Code

অপর আরেকটি অভিযানে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গত ৩১ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ০৮:৩০ ঘটিকায় সিলেট জেলার ওসমানীনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৭৭৮৫ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা যশোর জেলার শার্শা থানার মোঃ জিয়ারুল ইসলাম (৪৬) এবং মোঃ রহিম বাদশা (৪৫)।

এছাড়াও,অপর আরেকটি অভিযানে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গত ৩১ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ০৪:৪৫ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার বাসিন্দা রতন কাজী (৪২)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে,র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সিলেট একাধিক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে ১০৪৯ বোতল ফেনসিডিল,৭৭৮৫ পিস ইয়াবা ও ১৪২ বোতল বিদেশী মদসহ ০৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

Manual5 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code