শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এক গুণীজনের সাথে কিছুক্ষণ

এম এম আতিকুর রহমান / ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

Manual7 Ad Code

ঃ এম.এম আতিকুর রহমান ঃ

Manual2 Ad Code

দুটি পাতা একটি কুঁড়ির দেশ মৌলভীবাজার। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত নানাবিধ আকর্ষণ। এর মাঝে ছিল এবং রয়েছে অসংখ্য গুণীদের রকমারি অনবদ্য অবদান। তাঁদেরই অনুকরণীয় এক গুণীজন জনাব জোবের আহমদ। নানাবিধ সংকট সমস্যা চড়াই উৎরাই পেরিয়ে তিনি আজ এক সুমহান অবস্থানে সমাসীন।

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের ঐতিহ্যবাহী ঢেউপাশা গ্রামের এক বনেদী পরিবারে জন্ম তাঁর। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী মরহুম হাজী আব্দুল লতিফ ও মরহুমা আলবি বেগমের ৭ সন্তানের মধ্যে ৩য় পুত্র তিঁনি। জন্ম ১৯৬৮ সালে। ছাত্র জীবন থেকে পিতার ঐতিহ্য ব্যবসা প্রতিষ্ঠান হাবিব লাইব্রেরির মাধ্যমেই এ পথে এগিয়ে যান। পিতার মত তিঁনিও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মৌলভীবাজার জেলা সভাপতির গুরু দায়িত্ব পালন করে আসছেন। সেই সাথে মৌলভীবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ৭ সেশনের ডাইরেক্টর। জেলার প্রথম শ্রেণির কন্ট্রাক্টর হিসেবেও প্রায় ৩ দশক থেকে কাজে নিয়োজিত। এছাড়াও তিঁনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
জোবের আহমদ ও রাবেয়া আহমদ রেবা ৫ কৃতি সন্তানের জনক জননী।
১ম কন্যা আতিয়া আহমদ ইতু সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।
২য় কন্যা নাবিলা আহমদ ঈশাত শমসেরনগর বি.এফ শাহীন কলেজ থেকে সাফল্যের সাথে জিপিএ ৫ পেয়ে ইন্টার পরীক্ষায় উত্তীর্ণ হন। ইতোমধ্যে আমেরিকার বিখ্যাত গ্র্যান্ড ভ্যালি স্টেইট ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়ে গত ৮ আগস্ট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশ্যে গমন করেন।
৩য় কন্যা নাজিফা আহমদ জান্নাত মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে ইন্টার ফাস্ট ইয়ারে অধ্যয়নরত।
৪র্থ পুত্র সন্তান সংগীত শিল্পী ইমাদ আহমদ জাহান মৌলভীবাজার দ্যা ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের ৭ম শ্রেণীতে অধ্যয়নরত।
৫ম পুত্র সন্তান হাবিব আহমদও সংগীত শিল্পীর পাশাপাশি মৌলভীবাজার দ্যা ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত।

Manual2 Ad Code

অমায়িক বন্ধুবৎসল মহৎ ও পরোপকারী দ্বীনদার ব্যক্তিত্ব জোবের আহমদের অনেক গুণের মধ্যে সততা এবং নিষ্ঠা অন্যতম। আমরা তাঁর এবং পরিবারের সুস্থতা, দীর্ঘ জীবন ও সার্বিক সাফল্য কামনা করছি পরম শ্রদ্ধা ও মমতায়।

১০.০৮.২০২৪

Manual6 Ad Code

এম.এম আতিকুর রহমান
লেখক ও কলামিস্ট
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক
সাপ্তাহিক বড়লেখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code