শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখায় ২৪ আগস্ট শনিবার দিনব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্প বাস্তবায়নের লক্ষ্যে জরুরী সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধি :

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলার বড়লেখায় আগামী ২৪ আগস্ট শনিবার দিনব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে এলাকার গরীব হাজারো মানুষের জন্য চক্ষু ও জেনারেল সবধরনের চিকিৎসা করা হবে। রোগীর ব্যবস্থাপত্র, চক্ষু পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে প্রয়োজনীয় চশমা, সানি রোগী চিহ্নিত করে অপারেশনে যাওয়া আসা থাকা খাওয়া এবং ডেন্টাল (দাঁতের) রোগী সহ সাধারণ চিকিৎসা সম্পূর্ণ ফ্রীর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual6 Ad Code

বড়লেখা পৌর এলাকার দরগাবাজার সংলগ্ন অজমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এ ফ্রী সেবা ক্যাম্পে মৌলভীবাজার বি.এন.এস বি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বনামধন্য এমবিবিএস ডাক্তার এবং সহকারীবৃন্দ চিকিৎসা সেবা প্রদান করবেন।
বড়লেখার সনামধন্য সামাজিক সংগঠন ‘শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহঃ শিক্ষা ও সেবা ফাউন্ডেশনে’র উদ্যোগ এই মেডিক্যাল ক্যাম্প বাস্তবায়নের লক্ষ্যে আজকে রাতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের উপদেষ্টা মহদিকোনা কওমী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল মতিন কলাই মিয়ার সভাপতিত্বে ও ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক এম.এম আতিকুর রহমানের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলাডহর জামে মসজিদের সেক্রেটারি ব্যাংকার আব্দুর রউফ, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের লাইব্রেরীয়ান মোঃ মতিউর রহমান, দরগাবাজার আন-নাজাত ইসলামী যুব কল্যাণ পরিষদের সভাপতি হেলাল আহমদ, দরগাবাজার ইসলামী যুব পরিষদের আহবায়ক সাদিকুর রহমান, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, এলাকার বিশিষ্ট মুরব্বি সুরুজ আলী, তরুণ সমাজকর্মী নুরুজ্জামান রাজন, নজমুল ইসলাম সুয়াগ, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু সাইদ ফরহাদ, সদস্য ঠিকাদার এনাম আহমদ, সদস্য সিলেট সরকারি কলেজের মেধাবী ছাত্র আ.ক.ম মুনজ্জির আলী তারেক ও তাহমিদ আল মাহদী প্রমুখ।
সভায় বিস্তারিত পর্যালোচনার করে বাস্তবায়নে করণীয় নির্ধারণ প্রচার শৃঙ্খলা সহ বিভিন্ন বিভাগের দায়িত্ব বন্টন করা হয়। বিশাল এ ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code