শিরোনাম
মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিদায় নিলেন জেলা প্রশাসক

SATYAJIT DAS / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) অফিসিয়াল ফেসবুক পেইজে মৌলভীবাজারের সর্বসাধারণের উদ্দেশ্যে একটি স্ট্যাটাস আপলোড করেন,উক্ত স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলোঃ-

আসসালামু আলাইকুম,

সম্মানিত মৌলভীবাজারবাসী,

Manual1 Ad Code

মহান রাব্বুল আলামিনের প্রতি অসীম কৃতজ্ঞতা যে হযরত শাহ মোস্তফা (রহ.)এর পবিত্রভূমি ও প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি মৌলভীবাজার জেলার জেলা প্রশাসকের দায়িত্ব পালনের সুযোগ দানের জন্য। অশেষ কৃতজ্ঞতা এই জেলার সকল সম্মানিত জনগণ এবং জেলা ও উপজেলা প্রশাসনের মেধাবী এবং চৌকস সহকর্মীদের প্রতি কারণ কর্মক্ষেত্রের প্রতিটি মুহুর্তে এবং প্রতিটি কাজে আমি পেয়েছি অকৃত্রিম সহযোগিতা,ফলশ্রুতিতে আমার কাজসমূহ হয়েছে সহজ। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি আপনাদের উদারতা যার ফলে এ জেলায় আমার কর্মকাল ছিল মসৃণ এবং অবিস্মরণীয়।

 

কর্মকালের ১ম দিন থেকেই প্রতিজ্ঞা করেছিলাম সরকারের রাজস্ব বৃদ্ধি করার; জেলা প্রশাসনের উদ্যোগে উল্লেখযোগ্য অর্জনসমূহের মধ্যে রয়েছে:

Manual3 Ad Code

১) ২০২৩-২৪ অর্থবছরে অর্পিত সম্পত্তির লিজ নবায়ন বাবদ মোট ১,৬৫৮০৬২৪ টাকা আদায় করা হয়েছে এবং দাবি আদায়ের হার ৫৩.০১%; যা বিগত ২০২২-২৩ অর্থবছরে ছিল ১৮.৫৭%।

 

২) হাট বাজার ব্যবস্থাপনায় মৌলভীবাজার জেলায় বিগত ২০২৩-২৪ অর্থ বছরে ১৪ টি বাজার নতুন করে পেরিফেরি করা হয়েছে, ০২ টি নতুন বাজার সৃজন করা হয়েছে। ০৬ টি পরিত্যক্ত বাজার বিলুপ্ত করা হয়েছে এবং আরো ০৪ টি বাজার বিলুপ্তির জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। বিগত বছরগুলোতে এ সংক্রান্ত কাজ করা হয়নি।

 

৩) গত অর্থ বছরের তুলনায় বালুমহাল ইজারা খাতে আদায়ের পরিমাণ ৬,১৬,৪২,১০৬ টাকা বেশী।

 

৪) বালুমহাল ও জলমহালের বিষয়ে জেলা প্রশাসক হিসেবে আপোষহীন মনোভাবের কারণে নন-ট্যাক্স রেভিনিউ বৃদ্ধি পেয়েছে ৯,২৯,৮৪,০৪৭ টাকা।

 

৫) ২০২৩-২৪ অর্থবছরে মোট ৮০৭.২৮৮ একর অবৈধ দখলকৃত খাসজমি পুনরুদ্ধার করা হয়েছে। যেখানে বিগত ২০২২-২৩ অর্থবছরে ৪২.৮৭৭ একর খাসজমি পুনরুদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

 

৬) ভূমি অধিগ্রহণ শাখার পৃথক রেকর্ডরুম স্থাপন করা হয়েছে।

 

চা-বাগানের ভূমি রেকর্ড সংশোধনে যুগান্তকারী উদ্যোগসমূহের মধ্যে রয়েছে:

৭) রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ধারা ২০ এর (৪ক) এবং (৪খ) উপধারা অনুযায়ী চা বাগানের ভূমির মালিক সরকার। সম্প্রতি জেলার বিভিন্ন মৌজার আরএস রেকর্ড প্রকাশিত হওয়ার পর দেখা যায়, বিভিন্ন চা বাগানের ভূমি ১/২ নং খতিয়ানে চা বাগানের ইজারা গ্রহীতা (ব্যক্তি/কোম্পানীর) নামে এবং কিছু ভূমি অন্যান্য খতিয়ানে বিভিন্ন ব্যক্তি/কোম্পানীর নামে রেকর্ড লিপিবদ্ধ হয়েছে। যে সকল চা বাগানের ভূমি ১/২ নং খতিয়ান ও অন্যান্য খতিয়ানে রেকর্ড লিপিবদ্ধ হয়েছে সে সকল ভূমি ১ নং খতিয়ানে রেকর্ড সংশোধনের উদ্যোগ গ্রহণ এবং রেকর্ড সংশোধন করা হয়েছে।

 

৮) জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইজারাকৃত জমি বন্ধক রেখে চা-বাগানের ইজারাদার বরাবর ব্যাংক ঋণ প্রদান না করার বিষয়ে তফসিল ব্যাংকসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় বরাবর এ কার্যালয় হতে পত্র প্রেরণ করা হয়। এরই ধারাবাহিকতায় চা-বাগানের অনুকূলে ব্যাংক ঋণ মন্জুরের ক্ষেত্রে জেলা প্রশাসকের অনুমতি গ্রহণ করতে হবে মর্মে বাংলাদেশ ব্যাংক হতে সার্কুলার জারি করা হয়।যার ফলে চা বাগানের মাধ্যমে দেশে খেলাপী ঋণের পরিমাণ কমে আসবে বলে বিশ্বাস।

 

৯) চা বাগান,হাওর এবং পাহাড় পরিবেষ্টিত প্রকৃতির অপার লীলাভূমি মৌলভীবাজার জেলায় আগমনের প্রথম দিনেই আমি মুগ্ধ হয়েছিলাম এবং আমার এ মুগ্ধতা সকলে কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে এ জেলার বিখ্যাত পর্যটন স্থানসমূহের সমন্বয়ে স্যুভিনির প্রকাশ করা হয়েছে।

 

১০) জেলা ব্র্যান্ড-বুকের চতুর্থ সংস্করণ সম্পাদনের কাজ শেষে বর্তমানে প্রিন্টিংয়ে রয়েছে।

 

১১) জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে ভাড়া বাসায় পরিচালিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজের কার্যক্রম গত ১৫ নভেম্বর ২০২৩ তারিখ হতে বনশ্রী আবাসিক এলাকায় স্থায়ী ক্যাম্পাসে শুরু করা হয়েছে যা বর্তমানে মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

১২) চতুর্থ শিল্প বিপ্লবের কাঙ্খিত সুবিধা লাভের উদ্দেশ্যে এ জেলার মাধ্যমিক স্তরের শিক্ষক ও শিক্ষার্থীদের “সবার জন্য পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণ” চালু করা হয়েছিল । পরবর্তীতে এ আইডিয়াটি আইসিটি বিভাগের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেয়া হয়।

 

আমার বিশ্বাস এ জেলায় আমার ১ বছর ৫ মাস ০৯ দিনের কার্যক্রম আপনাদের মনের কোঠায় সম্মানের সহিত গচ্ছিত তাই অধিকতর বর্ণনা নিষ্প্রয়োজন । তবে যে বিষয়টি আমি সর্বাধিক গুরুত্বের সাথে উল্লেখ করছি সেটি হলো যোগদানের দিন থেকে প্রতিটি প্রতিকূল এবং অনুকূল সময়ে নিজের সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকার। তথাপিও উল্লিখিত কর্মকালে যা কিছু অর্জন সবই আপনাদের সহযোগিতার ফসল এবং ব্যার্থতার দায়ভার সম্পূর্ণ আমার।

 

পরিশেষে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি এবং আমার ও আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি; আল্লাহ হাফেজ।

সিলেট নিউজ/এসডি.

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code