শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বম্ভরপুরে শিশুর হাতে হাতে আম গাছের চারা

সিলেট নিউজ ডেস্ক / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

Manual8 Ad Code

সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ):

হাতে হাতে গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের

Manual3 Ad Code

বৃক্ষ হলো পৃথিবীতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু। বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। বৃক্ষ ও প্রাণিকুল একে অপরের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণীদের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ অক্সিজেন, যা বৃক্ষ থেকেই উৎপন্ন ও নির্গত হয়।

প্রতিটি নিঃশ্বাস-প্রশ্বাসে প্রাণিজগৎ কার্বন ডাই-অক্সাইড বর্জন করে। এটি এক ধরনের বিষাক্ত পদার্থ, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বৃক্ষ সেই দূষিত কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং প্রাণিকুলের বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন নিঃসরণ করে। পরিবেশের দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে গাছ সবচেয়ে বেশি ভূমিকা রাখে।

Manual4 Ad Code

এই বিষয়গুলো জানিয়ে আগামী প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে ভার্ড নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের সচেতন করতে এবং বৃক্ষরোপণে আগ্রহী করে তুলতে স্কুলে স্কুলে ছুটে যাচ্ছেন ভার্ডের সদস্যরা। তাদের হাতে তুলে দিচ্ছেন নানা রকম গাছের চারা। এই চারা হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

Manual7 Ad Code

প্রত্যেকেই চারা পেয়ে জানিয়েছে, নিজের বাড়ির আঙিনায় বা খোলা জায়গায় এই চারা রোপণ করবে। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সম্প্রতি বিশ্বম্ভরপুরের দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয় সহ সকল বিদ্যালয়ের  শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ করা হয়।

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভার্ডের পক্ষ থেকে  শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের ৪০০ টি চারা বিতরণ করা হয়েছে। দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুফিজুর রহমান, ভার্ডের প্রোজেক্ট ম্যানাজার জনাব,সাইদুল ইসলাম, ইসপয়ান্সর কামরুল হাসান, ইয়ুথ প্রোগ্রাম অফিসার জনাব,রনি বনিক ও যাদুকাটা যুব একশন ফর লোকাল ডেভেলপমেন্ট সংগঠন এর প্রধান প্রতিষ্ঠাতা সভাপতি মো:মোবারক হোসেন এবং ভার্ডের এফ.এফ রা
 

Manual8 Ad Code

 

 শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়। চারা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। মুনি নামের মেয়েটি গাছের চারা হাতে পেয়ে আনন্দিত ছিল। আমের চারা হাতে পেয়ে মেয়েটি বলে, ‘এই চারা আমি বাড়ির উঠানে লাগাব। স্যারেরা বলেছেন দুই বছর পরেই গাছে আম আসবে। তখন সবাইকে নিয়ে আম খাব।’

‘


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code