শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আলিয়া মাদ্রাসার শিক্ষায় যুগোপযোগী আলেম তৈরি হচ্ছে না

সিলেট নিউজ ডেস্ক / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

Manual7 Ad Code

রিপোর্টার মাহাবুব আলম:

Manual8 Ad Code

১ অক্টোবর ২০২৪, ১৪:৩৪
আলিয়া মাদ্রাসার শিক্ষায় যুগোপযোগী আলেম তৈরি হচ্ছে না
আলিয়া মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় তাতে যুগোপযোগী আলেম তৈরি হচ্ছে না। সেজন্য আলিয়া মাদ্রাসার শিক্ষার সিলেবাস-কারিকুলাম প্রণয়নে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের নিয়ে কমিশন ও কমিটি গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ। এছাড়া আরও নয়টি দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে মাদ্রাসা শিক্ষা দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে এসব দাবি জানানো হয়।

Manual2 Ad Code

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুছ ছবুর মাতুব্বর। তিনি বলেন, আলিয়া মাদ্রাসায় আরবি, ইংরেজি, অঙ্ক, আইটি শিক্ষা দেওয়া হয়। ফলে এ শিক্ষা নিয়ে আলেম হওয়ার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস, ব্যবসায়ীসহ যেকোনো পেশা গ্রহণের সুযোগ রয়েছে। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আলিয়া মাদ্রাসা শিক্ষায় যুগোপযোগী আলিম তৈরি হচ্ছে না। অতিরিক্ত সিলেবাস-কারিকুলাম, শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে লক্ষ্যহীন, অস্থিতিশীল, মাদ্রাসা বিমুখ করে তোলা এবং যোগ্য শিক্ষক না পাওয়া এর প্রধান কারণ।

বিশেষায়িত শিক্ষা নিয়েও বেকার বসে আছেন ৯ হাজার মিডওয়াইফ
র‍্যালি নিয়ে ‘নীরব এলাকা’ ঘুরলেন পরিবেশ উপদেষ্টা
‘জটিলতায়’ ভরপুর স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া, আগে সংস্কার দাবি
ড. আবদুছ ছবুর মাতুব্বর আরও বলেন, আলিয়া মাদ্রাসা শিক্ষা সংশ্লিষ্ট অফিসে উইং-মাদ্রাসা বোর্ড, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসা উইং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়সহ সব শাখায় মাদ্রাসায় শিক্ষিতদের নিয়োগ-পদায়ন করতে হবে।

এছাড়াও শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করা, সরকারি তদারকি নিশ্চিত করতে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ডিইটিইও নিয়োগ, ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের বন্ধ পথ খুলে দেওয়া এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবি জানান তিনি।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, আলিয়া মাদ্রাসার উচ্চতর শ্রেণিতে ভর্তি অনীহা দূর করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে জীবনের লক্ষ্য নির্ধারণ করার জন্য নিয়মিত কাউন্সেলিং করতে হবে। শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে উদ্যোগ নিতে হবে এবং আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে বিমাতাসুলভ রাষ্ট্রীয় আচরণ বন্ধ করতে হবে।

বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শামছুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদেরসহ অন্যরা।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code