মোঃ মশিউর রহমান, টাংগাইল জেলা প্রতিনিধিঃ
টাংগাইলের ঘাটাইল উপজেলাধীন ১২ নং সংগ্রামপুর ইউনিয়নের গ্রাম-নলমা পূর্ব পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা অনারী ক্যাপ্টেন (অবঃ) আলহাজ্ব মোঃ তৈয়বুর রহমান খান ওরফে তায়েব আলী মেলেটারি ১লা অক্টোবর মঙ্গলবার ৯ঃ৫টার দিকে তাঁহার নিজ বাড়িতে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উক্ত মরহুমের জানাযার নামাজ বাদ যোহর অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, তিনি বার্ধক্য জনিত কারণে মাত্র ৮৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি তাঁর স্ত্রী, চার ছেলে ও অসংখ্য গুনগাহি রেখে গেছেন।