শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

২৬ টি মামলা ফরওয়ার্ড কারী ও সাক্ষী দাবি ব্যক্তির বক্তব্য ৫-১০ লক্ষ টাকা নেন মামলা থেকে নাম কাটাতে

সিলেট নিউজ ডেস্ক / ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual1 Ad Code

২৬ টি মামলা ফরওয়ার্ড করা ও সব কয়টি মামলাতে সাক্ষী দাবি করা আজমীন জাফর ইকবাল তালুকদার এর বক্তব্য আসামিদের কাছ থেকে ৫-১০ লক্ষ টাকা নেন মামলা থেকে নাম কাটাতে , সম্প্রতিকালে এরকম একটি কল রেকর্ড এই প্রতিবেদকের কাছে আসে । আজমিন জাফর ইকবাল তালুকদার এর বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ মামলা আছে এরকম ভয় দেখিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবি করা এবং গ্রেপ্তারের ভয় দেখিয়ে মানসিক হয়রানি করে আসছেন। এসব অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমে এই তথ্য (কল রেকর্ড ) পাওয়া যায় , এই প্রতিবেদক অভিযোগ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য একজন ভুক্তভোগীকে দিয়ে (ভুক্তভোগীর ) হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আজমিন জাফর ইকবাল তালুকদার কে ফোন করানো হয় এবং বিষয়টি ভিডিও ও কল রেকর্ড করা হয় প্রমাণ হিসেবে সংরক্ষণ করার জন্য । একাধিক ভুক্তভোগীর এই পত্রিকার সম্পাদক বরাবরে বিষয়টি নিয়ে অভিযোগ করা ও রিপোর্ট করার অনুরোধের ভিত্তিতে এ অনুসন্ধান করা হয় । প্রতারক ও মামলা থেকে নাম কাটতে লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবি কারী এই আজমীন জাফর ইকবাল তালুকদার বিএনপি’র প্রচার দল এর (ঢাকা মহানগর উত্তর) সভাপতি দাবি করে- এরকম একটি ভিজিটিং কার্ড তৈরি করেন, যেখানে অফিস ঠিকানা হিসেবে লেখা বিএনপি’র নয়া পল্টন অফিস ও পুরানো পল্টনের আরেকটি অফিস । নাম বলতে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন – এই ভিজিটিং কার্ড পাঠিয়ে ভুক্তভোগীদের জানান দেওয়া হয় তিনি অনেক বড় নেতা, তাকে চাঁদা না দিলে নতুন মামলায় নাম ঢুকিয়ে দেওয়া হবে এবং গ্রেপ্তার করিয়ে দেওয়া ও নানাভাবে হয়রানি করা হবে , এরকম অভিযোগ একাধিক ভুক্তভোগীর । আজমিন জাফর ইকবাল তালুকদার কর্তৃক ভুক্তভোগীদের হোয়াটঅ্যাপ নম্বরে পাঠানো মামলার কাগজগুলো পর্যালোচনা করে দেখা যায় ভুয়া মামলা সাজিয়ে পাঠানো হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর এসব অভিযোগ নিয়ে আজমিন জাফর ইকবাল তালুকদার এর বিরুদ্ধে একজন ভুক্তভোগী ঢাকার দারুস সালাম থানায় জিডি করতে গেলে দায়িত্বে থাকা ডিউটি অফিসার বলেন এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন তাহলে আর কোন সমস্যা হবে না, এজন্য কোন জিডি বা মামলা করার প্রয়োজন নেই , তবে সচেতন মহলের দাবি বিএনপি কর্তৃক এবং প্রশাসন কর্তৃক তদন্ত পূর্বক এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামীতে বিভিন্ন নিরীহ মানুষ আজমিন জাফর ইকবাল তালুকদার কর্তৃক হয়রানির শিকার হতে পারে তাই দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানান সচেতন মহল ও ভুক্তভোগীরা । জানা যায় আজমীন জাফর ইকবাল তালুকদার ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার ১৪ নং জানপুর ইউনিয়ন অন্তর্গত ৮ নং ওয়ার্ড এর কাজল ইসলাম ঝিনুক ও সখিনা বেগম দম্পতির ছেলে। তিনি বর্তমানে শান্তিনগর ঢাকায় থাকেন ।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code