শিরোনাম
বানারীপাড়া বিশারকান্দি ইউনিয়নে বিতর্কিত নিয়োগ আওয়ামীপন্থী ও পরিবারের সদস্যদের মেম্বর হিসেবে দায়িত্ব দেওয়ায় তীব্র ক্ষোভ পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য >দুধরচকী জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জৈন্তাপুর হরিপুরে বসতঘর হামলা ও ভাংচুর মহিলা সহ আহত ৪, থানায় অভিযোগ দায়ের

Coder Boss / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

Manual3 Ad Code

ডেস্ক নিউজ : জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে (হরিপুর) গ্রামে মরহুম রকিব আলীর বাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাংচুরে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে।

এই ঘটনা মহিলা সহ অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গত শুক্রবার (৪ অক্টোবর) বিকেল আনুমানিক ৩ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনায় সময়ে বাড়িতে কোন পুরুষ ছিলেন না।

Manual3 Ad Code

হামলায় আহতরা হলেন মরিয়ম বেগম (৪০), আছিয়া বেগম (১৯),আলী আশরাফ মশাহিদ (২০), ছাদিয়া জান্নাত (১১)। আহতরা সিলেটের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের মরিয়ম বেগম (৪০) বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানাগেছে, বসতবাড়ির জায়গা জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের আপন চাচাতো ভাই দুই পক্ষের মধ্যে আদালতে মামলা চলে আসছে।

Manual6 Ad Code

৪ অক্টোবর শুক্রবার চিকনাগুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঠাকুরের মাটি গ্রামের ফারুক আহমদ (৪৫), রাজু আহমদ (৩২), আব্দুল কাইয়ুম (২০), আবু বক্কর (২০) ,গং দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হরিপুর গ্রামের মৃত: রকিব আলীর বসতবাড়ি জায়গা দখল করতে হামলা ও ব্যাপক ভাংচুর চালান।

Manual8 Ad Code

এসময়ে পরিবারের মহিলাগণ বাদা দিলে হামলা কারিরা ক্ষিপ্ত হয়ে মরিয়ম বেগম সহ তাদের পরিবারের অন্যান সদস্যদের মারধর করেন এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করা হয়। পরিবারের শিশুদের আত্মচিৎকার আশ পাশের লোকজন ছুটে এসে তাদের প্রাণে রক্ষা করেন। হামলাকারি ঘরে লুটপাট চালিয়ে স্বর্ণ অলংকার এবং নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। বসতঘরের অনেক জায়গা জমি সহ জরুরী কাগজপত্র আগুনে পুড়িয়ে ফেলা

হয়েছে।

Manual3 Ad Code

ভুক্তভোগী পরিবারের সদস্য জসিম উদ্দিন জানান, ঘটনার সময়ে আমি সহ আমার ভাইগণ বাড়িতে উপস্থিত ছিলাম না। এই সুযোগে আমাদের বাড়িতে প্রতি পক্ষ পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার বিষয়ে তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ ফোর্স প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code