শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখায় ট্রেড লাইসেন্সের সাথে সাইনবোর্ড টেক্স আদায় না করতে স্মারকলিপি পেশ

সিলেট নিউজ ডেস্ক / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধি :

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলার বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা আজ ০৯ অক্টোবর দুপুর ১২টায় এসিল্যান্ড ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ারের কাছে পৌর ট্রেড লাইসেন্সের সাথে নতুন করে সাইনবোর্ড টেক্স আদায় না করতে স্মারকলিপি প্রদান করেছেন।

পাঁচ শতাধিক ব্যবসায়ী স্বাক্ষরিত স্মারকলিপিতে ব্যবসায়ীরা দাবি করে বলেন, বড়লেখা পৌরসভা বি গ্রেডের হয়েও সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন করে ট্রেড লাইসেন্সের সাথে সাইনবোর্ড টেক্স আদায় করার চেষ্টা করা হচ্ছে। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজমান। সরকারের নিয়ম নীতি মেনে তাঁরা যাবতীয় টেক্স প্রদান করে যাচ্ছেন। মুফসসল এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান কোটা সিকিউরিটি, ভাড়া, কর্মচারীদের বেতন, চৌকিদারী ইত্যাদি দিয়ে যতসামান্য ব্যবসা করে কোনমতে পরিবার পরিজনদের নিয়ে জীবন সংগ্রাম করে যাচ্ছেন।

Manual2 Ad Code

বিশ্বব্যাপী করোনা মহামারি, বন্যার করালগ্রাসের পর সম্প্রতি দেশে রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এমতাবস্থায় নতুন করে বড়লেখার ব্যবসায়ীদের সাইনবোর্ড টেক্সের বোঝা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো ন্যায়সংগত নয় বলে তাঁরা উল্লেখ করেন। পার্শবর্তী আরও উন্নত বিয়ানীবাজার পৌরসভা সহ বিভিন্ন পৌর শহরের ব্যবসায়ীদের কাছ থেকে এমন টেক্স আদায় করাও হচ্ছে না।https://dailysylhetnews24.com/2024/10/09/52611/
পাঁচ শতাধিক ব্যবসায়ী স্বাক্ষরিত স্মারকলিপিটি পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ারের হাতে তুলে দিয়ে প্রতিনিধিবৃন্দ অবিলম্বে তা বাতিলের দাবি জানান। এসময় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ী এম.এম আতিকুর রহমান, বড়লেখা প্রেসক্লাবের সহ সভাপতি খলিলুর রহমান, জুনেদ আহমদ, ফরিদ আহমদ, শামীম আহমদ, রুয়েল আহমদ, খলিলুর রহমান, রাসেল বিল্লাহ চৌধুরী, আবুল কাসেম, মুজিবুর রহমান, আব্দুল হক প্রমুখ।
পরে অনুলিপিটি সেনা ক্যাম্প বড়লেখা, উপজেলা নির্বাহী অফিসার ও বড়লেখা প্রেসক্লাবকে প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code