শিরোনাম
টিলা খেকোদের দৌরাত্ম্যে জৈন্তাপুরে পরিবেশ বিপর্যয়, আতঙ্কে প্রবাসী পরিবার ‎​ছাতকে পাওনা টাকাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ৪ মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিয়ে কৃষকদের প্রতিবাদ জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গণ-অভ্যুত্থান দিবস’ পালিত পোড়া স্বপ্নের ভেতরেও শান্তির গান গাইলেন রাহুল আনন্দ একটি নিখোঁজ সংবাদ মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শান্তি উদ্যান (আহমেদ নগর) এলাকার নিরাপত্তা ও উন্নয়নমূলক জরুরি সভার আহব্বান প্রায় দশ লাখ কোটি টাকার বাজেট করার পরেও দেশ এভাবে চলতে পারে না। এত নড়বড়ে হতে পারে না
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুবর্ণচরে নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সিলেট নিউজ ডেস্ক / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

Manual3 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

 

Manual8 Ad Code

নোয়াখালীর সুবর্ণচরে বাড়ি নির্মাণ কাজের বকেয়া টাকা চাওয়ায় নির্মাণ শ্রমিক জাহাঙ্গীরকে পিঠিয়ে আহত করে বাড়ি নির্মাতা। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগীর পরিবার ও সুবর্ণচর নির্মাণ শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সদস্যগণ।

Manual1 Ad Code

গতকাল সকালে উপজেলার খাসের হাট রাস্তার মাথায় সুবর্ণচর নির্মাণ শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী নির্মাণ শ্রমিক সমবায় সমিতির নেতৃবৃন্দ বলেন, নির্মাণ শ্রমিক জাহাংগীর একজন নিরীহ শ্রমিক। কারো সাথে কখনোই তার বিরোধ হয়নি। দীর্ঘদিন নিজে এবং অন্য শ্রমিকদের সাথে নিয়ে স্থানীয় আজমের বাড়ি মির্মাণের কাজ করেছেন। কিছু টাকা অনেক দিন ধরে বকেয়া থাকায় জাহাঙ্গীর ১৯ অক্টোবর সন্ধ্যায় উক্ত বকেয়া টাকা আজমকে পরিশোধ করতে বলেন।
কিন্তু আজম বকেয়া টাকা না দিয়ে উল্টো সন্ত্রাসী কায়দায় টাকা দেয়ার কথা বলে বাজার থেকে হোন্ডায় তুলে বাজারের বাহিরে নিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।
আহত জাহাংগীর এখন হাসপাতালে চিকিৎসাধীন। এটা একটি জঘণ্য এবং সন্ত্রাসী কাজ। আমরা এই নিরীহ শ্রমিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি উক্ত আজম এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তার উপযুক্ত বিচার নিশ্চিত না হলে আরো তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code