মোঃ মশিউর রহমানঃ
টাংগাইলের ঘাটাইল উপজেলায় ছাত্র-জনতার গণবিপ্লবে জুলাই,আগস্টে গণহত্যার বিচার, গত ১৬ বছরে সংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা, গুম ও মানবাধিকার লঙ্গনের বিচার, ভারতীয় আগ্রাসন ও ৯ দফা দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৮ অক্টোবর (সোমবার) বেলা ১১ঃ০০টার দিকে বাংলাদেশ ইসলামী আন্দোলন ঘাটাইল উপজেলা শাখার সভাপতি হাজী আবুল কাশেমের সভাপতিত্বে কেন্দ্রীয় মসজিদের পূর্ব পাশে এ অনুষ্ঠান পরিচালিত হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বিশেষ অতিথিঃ বাংলাদেশ ইসলামী আন্দোলনের টাংগাইল জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আকরাম আলী, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আখিনুর মিয়া, সদস্য জননেতা হাফেজ মাওলানা রেজাউল করীম ও দ্বীনি সংগঠনের সাধারণ সম্পাদক মুফতী সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া ওলামা মাশায়েখ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ এসময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।