শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দুর্ধর্ষ খুনি খোরশেদ ডাকাত আবারো জেলে

সিলেট নিউজ ডেস্ক / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

টাংগাইলের ঘাটাইল উপজেলাধীন সন্ধানপুর ইউনিয়নের দুর্ধর্ষ খুনি মোঃ খোরশেদ আলী উরফে খোরশেদ ডাকাত বহুবার জেল খাটা আসামি, ফৌজদারী বিধান কোষের ১৫৪ নং ধারায় ধর্তব্য অপরাধ সংক্রান্ত বিষয়ে আবারো খোরশেদ ডাকাতকে গ্রেফতার করে ঘাটাইল থানা পুলিশ।এই ব্যক্তি এমন কোনো অপরাধ নেই যে অপরাধের সাজা সে ভোগ করেনি। উদাহরণ স্বরুপঃ ধর্ষণ, ডাকাতি, বনের গাছ চুরি, অন্যের ভূমি জোড়পূর্বকভাবে ভোগদখল প্রভৃতি। প্রতিবারের ন্যায় এবারো তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।সূত্র জানায়, সন্ধানপুর ইউনিয়নের মৃত নবাব আলীর পুত্র মোঃ খোরশেদ আলী (৪৭) উরফে খোরশেদ ডাকাত, মানাজী গ্রামের মৃত আজিমুদ্দিন এর পুত্র মোঃ শহিদ (৪৩), সাতকুয়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র মোঃ আঃ সামাদ (৪০), কোচক্ষিরা গ্রামের মৃত আরফান আলীর পুত্র মোঃ আঃ সাত্তার (৫০), ইয়াজ উদ্দিনের পুত্র মোঃ মজিবুর রহমান (৩৮), মোঃ শফি (৩২), হায়দার আলীর পুত্র আলামিন (২৪) সহ অজ্ঞাত নামা আরো কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উপরোল্লিখিত সন্ত্রাসীরা এলাকার উশ্চিঙ্খল প্রকৃতির লোক। ঘাটাইল আওয়ামীলীগের দোষর সাবেক এমপি খুনি রানা মাস্তানের লাঠিয়াল থাকার সুবাধে বিগত ২০ বছর সাধারণ মানুষের উপর জুলুম, নির্যাতন চালিয়ে আসছে। তদ্রুপ যে কারণে অভিযোগ উঠেছে, মৃত আব্দুল হক খানের সুযোগ্য পুত্র বায়জীদ খান (৬৩), তিনি বর্তমানে স্বপরিবারে তাঁহার বর্তমান ঠিকানায় বসবাস করেন। তাঁহার গ্রামের বাড়ি দেওপাড়া ইউনিয়নের মাইধারচালা তথা কোচক্ষিরা।তাঁহার বাড়ি দেখাশোনা এবং বাড়ির সকল কর্ম করার জন্য তিনি নেত্রকোণা জেলার মদন থানার ধোবাওয়ালা গ্রামের আনিছুর রহমানের পুত্র মোঃ মুন্না (২০) ও ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার তারাকান্দা গ্রামের কাজিম উদ্দিন মিয়ার পুত্র মোঃ খোকা (২২) নামে এই দু’জন শ্রমিককে নিয়োগ প্রদান করেন।তাঁহারা তাঁর (বায়জীদ) বাড়িতে থেকে তাঁর বাড়ি দেখাশোনা সহ বাড়ির যাবতীয় কর্ম করে থাকে।এমতাবস্থায় তাঁহার বাড়িতে কাজের লোকদের মারধর, হত্যার হুমকি দিয়ে জমির ফসল জোরপূর্বকভাবে ভোগদখল করেছিল।গত ২৬ অক্টোবর আনুমানিক রাত ০৮:০০ টার দিকে উল্লিখিত সন্ত্রাসিরা সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন একই উদ্দেশ্যে পূর্ব-পরিকল্পিতভাবে বেআইনি জনতাবদ্ধে হাতে দা, লাঠি, লোহার রড ইত্যাদি নিয়ে ঘাটাইল উপজেলাধীন কোচক্ষিরা তাঁহার গ্রামের বসত বাড়িতে এবং বসত ঘরের ভিতরে অনধিকার প্রবেশ করে তাঁহার বর্ণিত শ্রমিকদ্বয়কে অকথ্য ভাষায় গালিগালাজ করত। এমনকি এলোপাথাড়িভাবে মারপিট করে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।মূলত খোরশেদ ডাকাতের নির্দেশেই মোঃ শহিদ, তাঁহার হাতে থাকা লোহার রড দিয়ে তাঁহার(বায়জীদ) শ্রমিক খোকা মিয়াকে হত্যার উদ্দেশ্যে তাঁর মাথার সামনের অংশে সজোরে বাড়ি মেরে গুরুতর জখম করে। খোরশেদ ডাকাত তাঁর হাতে থাকা লোহার রড দিয়ে তাঁহার(বায়জীদ) শ্রমিক মুন্নাকে হত্যার উদ্দেশ্যে তাঁর মাথার উপরিভাগে সজোরে বাড়ি মেরে গুরুতর জখম করে।খোরশেদ ডাকাত তাঁহার(বায়জীদ) শ্রমিক মুন্না এর পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পাশের পকেটে থাকা তাঁহার(বায়জীদ)দেওয়া বেতনের নগদ মাত্র ১৫,০০০ টাকা এবং সামনের ডান পাশের পকেটে থাকা একটি Redmi স্মার্ট ফোন (যার মূল্য আনুমানিক ১৫,০০০ টাকা) টান দিয়ে নিয়ে নেয়। মোঃ শহিদ তাঁহার(বায়জীদ) শ্রমিক মোঃ খোকা মিয়ার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পাশের পকেটে থাকা তাঁহার দেওয়া বেতনের নগদ মাত্র ১৫,০০০ টাকা এবং একটি Vivo Y21 স্মার্ট ফোন (যার মূল্য আনুমানিক ১৯,৫০০ টাকা) টান দিয়ে নিয়ে নেয়। ঐ সময় তাঁহার শ্রমিকদ্বয়ের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সকল সন্ত্রাসি শ্রমিকদ্বয়কে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁহার (বায়জীদ) শ্রমিকদ্বয়কে গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। অতঃপর ঘটনাস্থলে গিয়ে পর্যালোচনা শেষে এলাকার মানুষের নিকট খোরশেদ ডাকাতের ব্যাপারে জিজ্ঞাসাবাদে এলাকার লোকজন তাঁর ব্যাপারে কোনো কিছু না বলে মুখ ফিরিয়ে নেয়। কেউবা আবার খোরশেদ ডাকাতের ব্যাপারে ভালো-মন্দ কোনো কিছুই বলবে না বলে জানায় যাহা এই পত্রিকার গোপনে ধারণকৃত ভিডিও ফোটেজে স্পষ্ট প্রমাণ মিলে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code