শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাইফুল গ্রেফতার

সিলেট নিউজ ডেস্ক : / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

Manual3 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ):সংবাদদাতাঃ

Manual6 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নাশকতার মামলায় তদন্তপ্রাপ্ত আসামী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান  নৈনগাঁও গ্রামের আব্দুল খালিকের পুত্র। 

Manual7 Ad Code

বুধবার (২০ নভেম্বর) দোয়ারাবাজার সুরমা নদীর নিকটবর্তী এলাকা হতে তাকে আটক করে পুলিশ।

উল্লেখ্য যে,গত ১ নভেম্বর (শুক্রবার)  রাতে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর বাজারে নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদের দলীয় অফিস (হাসনাতের

Manual3 Ad Code

বিল্ডিং) গোপন রুমে সহিংসতা করার পরিকল্পনা কালে গোপন বৈঠকের সময়  

নিষিদ্ধ ছাত্রলীগের নরসিংপুর ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ আহমদ  ও তথ্য ও বিঙ্গান গবেষণা বিষয়ক সম্পাদক সালমানকে  আটক করে পুলিশ।  এসময় তাদের সাথে থাকা আরও বেশ কয়েকজন দুষ্কৃতকারী পালিয়ে যায়। উক্ত মামলায় তদন্তপ্রাপ্ত আসামী সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। 

 

বুধবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১০ দিন জেল হাজতে থাকার পর নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতীকে নির্বাচিত ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ জামিনে মুক্তিলাভ করে। এতে ওই রাতে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী মনর, ছাত্রলীগ নেতা আরিফ আহমদ ও সালমানের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন  ও 

Manual2 Ad Code

মিষ্টি বিতরণ করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে।  পরে আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে সহিংসতা করার পরিকল্পনায় ইউনিয়ন আওয়ামীলীগের অফিসে গোপন বৈঠক করে। সংবাদ পেয়ে রাতেই অভিযানে পুলিশ মনোয়ার আলী মনরকে আটক করে। দুষ্কৃতকারীরা এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করার পায়তারায় বৃহস্পতিবার রাতের ন্যায় শুক্রবার রাত ৮ টার দিকেও নরসিংপুর বাজারে চেয়ারম্যানের (আওয়ামীলীগ) কার্যালয়ে সহিংসতা করার পরিকল্পনায় গোপন বৈঠক করার সময় পুলিশের অভিযানে দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। এই মামলায় তদন্ত প্রাপ্ত আসামী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code