শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জেলা প্রশাসক কার্যালয়ে হাতাহাতি ও ধস্তাধস্তি

SATYAJIT DAS / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

সিলেটে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বালুর ইজারা নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সিন্ডিকেটের বাইরে গিয়ে এককভাবে নিলামে অংশ নেওয়ায় তোপের মুখে পড়েন এক ইজারাদার। এ ঘটনার পর সাময়িকভাবে বালু ইজারার প্রক্রিয়া স্থগিত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

গতকাল বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে এই তথ্য জানান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস।

Manual4 Ad Code

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বুধবার দুপুর থেকে ইজারায় অংশ নিতে কয়েক শতাধিক মানুষ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভিড় জমান। দুপুর আড়াইটার পর থেকে ইজারায় অংশ নিতে ইচ্ছুকদের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বসেন এর দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা। পরে ইজারাদারদের মাঝে এক পর্যায়ে তুমুল উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে রুপ নেয়। এসময় উপস্থিত লোকজন ও প্রসাশনের লোকজনের হস্তক্ষেপে পরিবেশ কিছুটা শান্ত হলেও আবারও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরুপ পরিস্থিতিতে ইজারার প্রক্রিয়া স্থগিত করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

 

এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ইজারায় অংশ নেওয়া এক ব্যক্তি ঢাকা পোস্টকে বলেন, বালু নিলামের সময় নাজিম উদ্দিন নামের এক ব্যক্তিকে তার শার্টের কলার চেপে ধরেন জনৈক এক ব্যক্তি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সিন্ডিকেটের বাইরে গিয়ে বেশি দরে নিলাম ডেকেছেন। এরপরই বালু সিন্ডিকেটের হোতারা তুমুল হট্টগোল শুরু করলে নিলাম প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী হাজি নাজিম উদ্দিন বলেন,আমি প্রথম একটি নিলামে সর্বোচ্চ দর দেওয়ায় ডাক পাই।পরেরটাতে উশৃঙ্খল মানুষজনের কারণে নিলাম প্রক্রিয়া ভন্ডুল হয়ে যায়।

Manual2 Ad Code

 

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক দীপক রঞ্জন দাস বলেন,সিলেটের ৯টি পয়েন্টের ড্রেজিং বালু উত্তোলনের ইজারার প্রক্রিয়া ছিল। আমরা যথারীতি দুপুর থেকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বসেছিলাম। প্রায় সাড়ে ৩০০ ব্যক্তি ও প্রতিষ্ঠান এই ইজারায় অংশ নেন। এক পর্যায়ে দর কষাকষি নিয়ে সম্মেলন কক্ষে হট্টগোল শুরু হয়। সার্বিক দিক বিবেচনা করে আমরা সাময়িকভাবে এই ইজারার প্রক্রিয়া স্থগিত রেখেছি। পরবর্তী সময়ে রেজুলেশন করে আমরা করণীয় ঠিক করব।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code