শিরোনাম
উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রয়েল এনফিল্ডসহ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

Coder Boss / ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

Manual5 Ad Code

সিলেট সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

Manual4 Ad Code

গতকাল বুধবার ও বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিজিবি সিলেট সেক্টরের অধীনে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এলাকায় পৃথক আভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

Manual2 Ad Code

 

১৯ বিজিবি সূত্রে জানা যায়, সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লালাখাল, লোভাছড়া এবং সোনাপুর বিওপি সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১২ হাজার কেজি চিনির গুড়া, তিন হাজার ৫৮০ কেজি চিনি, ১০০ কেজি তালমিছরি, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল, ১৬০ পিস ইয়াবা, ৭২টি কাতান শাড়ি, ৯টি কম্বল এবং চোরাচালানে ব্যবহৃত একটি বড় ট্রাক জব্দ করা হয়।

 

এর আগে ১ ও ৩ ডিসেম্বর পরিচালিত অভিযানে ছয় হাজার ৩০০ কেজি ভারতীয় চিনি, ৫৪টি শাড়ি, ১২টি কম্বল, ৯টি মহিষ, ৫০৬টি কাশ্মিরি রুমাল, ১৬০ কেজি চা-পাতা, একটি পালসার মোটরসাইকেল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করে বিজিবি।

 

বিষয়টি নিশ্চিত করে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, ‘জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ২৭ হাজার ২০০ টাকা। সীমান্তের সুরক্ষা নিশ্চিতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান চলছে।’

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

জব্দ মালামালের সুষ্ঠু নিষ্পত্তি করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code