শিরোনাম
আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ‘ বরফখণ্ডটি ধীরে ধীরে সরে যাচ্ছে

SATYAJIT DAS / ১৫৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual2 Ad Code

দীর্ঘ ৩০ বছর ধরে সাগরতলের মাটির সঙ্গে আটকে থাকার পর পৃথিবীর বৃহত্তম হিমশৈল বা ‘এ২৩এ‘ নামে বরফখণ্ডটি ধীরে ধীরে সরে যাচ্ছে। এই বরফখণ্ডটি ৩ হাজার ৮০০ স্কয়ার কিলোমিটার (১৫০০ স্কয়ার মাইল) পর্যন্ত বিস্তৃত। যা গ্রেটার লন্ডনের আয়তনের চেয়ে দ্বিগুণেরও বেশি এবং এর পুরুত্ব ৪৯৯ মিটার বা ১৩১২ ফুট।

Manual7 Ad Code

 

এটি ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে দ্রুতই সমুদ্র উপকূলে এসে মিশে যায়। খবর বিবিসি বরফ খণ্ডটির গভীরতা ওয়েডেল সাগরের তলদেশের সমান।

 

যেটি দক্ষিণ মহাসাগরের অংশ। গত ৩০ বছরের বেশি সময় ধরে বরফ খণ্ডটি সেখানে আটকে ছিল। এটি ২০২০ সালে উত্তর দিকে সরে যেতে শুরু করে। কিন্তু বসন্তের শুরু থেকে দক্ষিণ অর্কনি দ্বীপপুঞ্জের কাছে এসে ঘুরছে।

 

গত শুক্রবার (১৩ ডিসেম্বর) ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস) জানিয়েছে, বরফখণ্ডটি এখন উত্তর দিকে সরে যেতে পারে। বিএসএস’র সমুদ্রগ্রাফার ড. আন্দ্রে মেইজার বলেছেন, এটা খুবই আনন্দদায়ক যে এ২৩এ বরফখণ্ডটি আবার তার স্থান থেকে সরে যাচ্ছে।

Manual7 Ad Code

 

তিনি বলেন, ‘আমরা এটা দেখার জন্য অপেক্ষায় আছি যে আগের বৃহৎ বরফ খণ্ড সরে যেতে যে পথ ব্যবহার করেছিল এবারও এই বরফ খণ্ডটি একই পথ ব্যবহার করবে কিনা।’ ধারণা করা হচ্ছে, এ২৩এ বরফ খণ্ডটি দক্ষিণ মহাসাগর এলাকা থেকে সরে অ্যান্টার্কটিকা মহাসাগরে প্রবেশ করবে। যেখান উষ্ণ পানি রয়েছে। পরবর্তীতে হয়তো বরফ খণ্ডটি গলে ছোট হয়ে যাবে এবং আরো পরে এটি পানিতে মিলিয়ে যাবে।

সিলেট নিউজ/এসডি.

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code