শিরোনাম
জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গণ-অভ্যুত্থান দিবস’ পালিত পোড়া স্বপ্নের ভেতরেও শান্তির গান গাইলেন রাহুল আনন্দ একটি নিখোঁজ সংবাদ মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শান্তি উদ্যান (আহমেদ নগর) এলাকার নিরাপত্তা ও উন্নয়নমূলক জরুরি সভার আহব্বান প্রায় দশ লাখ কোটি টাকার বাজেট করার পরেও দেশ এভাবে চলতে পারে না। এত নড়বড়ে হতে পারে না ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিশ্বম্ভরপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার শ্রীমঙ্গলে ১৫০ কোটি টাকার সম্পত্তি নিয়ে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত

সিলেট নিউজ ডেস্ক : / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

Manual2 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

Manual4 Ad Code

দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরলেন মৌলভীবাজারের সন্তান যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক নির্যাতিত নেতা লিয়াকত আলী। আজ দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট ও মৌলভীবাজার বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।
এক প্রতিক্রিয়ায় নির্যাতিত নেতা লিয়াকত আলী বলেন, যুক্তরাজ্যে গণতন্ত্রের পক্ষে লড়াই করার জন্য আমাকে দেশে আসতে দেয়া হয়নি। এটাই ছিল আমার অপরাধ। জুলাই আন্দোলনে বাংলাদেশে দেড় হাজার মানুষ শহিদ হয়েছেন। তাদের রক্ত ব্যথায় যেতে পারেনা। ৭’শত লোক গুম করা হয়েছে এবং দুই হাজার লোক’কে বিনা বিচারে হত্যা করা হয়েছে। তাদের পরিবারের আহাজারি আল্লাহ কবুল করেছেন।
তিনি আরও বলেন, তারেক রহমান সকল ষড়যন্তের দাত ভেঁঙ্গে আইনি সকল প্রক্রিয়ায় শেষ খুব শীঘ্রই দেশে ফিরবেন।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেলা আহ্ববায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট সাঈদ আহমেদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট তাহের রায়হান চৌধুরী পাভেল, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য গাজী মারূপ, খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলে যগ্ম আহ্ববায়ক আমিরুল ইসলাম সাহেদ, ব্যারিষ্টার লিয়াকত আলী ফাউন্ডেশনের সমন্বয়ক মুর্শেদ আহমেদ মুন্না,আব্দুল আজিজ, খলিলপুর ইউনিয়ন বিএনপি নেতা এমদাদ মোহাম্মদ সিরাজ ও মৌলভীবাজার জেলা ছাত্রদলে সহ সভাপতি শেখ সাহেদ প্রমুখ।
এছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষকদল স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন: ১১ বছর পর বাংলাদেশে আসায় যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত আলীকে ফুলের মালা দিচ্ছেন নেতাকর্মীরা।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code