শিরোনাম
অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুনামগঞ্জে ‘বিতর্কিত’ ব্যক্তিকে কোচ নিয়োগের চেষ্টা, তোলপাড়

সিলেট নিউজ ডেস্ক : / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

Manual1 Ad Code

দোয়ারাবাজার,প্রতিনিধি:

Manual6 Ad Code

সুনামগঞ্জে ‘বিতর্কিত’ এক ব্যক্তিকে বিসিবির কোচ নিয়োগের চেষ্টা নিয়ে তোলপাল চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক জেলা কোচ পাভেল আহমদ বিসিবিকে কিছু না জানিয়েই বিদেশে পাড়ি জমান দুই বছর আগে। এরপর থেকে বির্তকিত সাদ্দাম হোসেনকে কোচ নিয়োগের চেষ্টা চলছে।

সুনামগঞ্জে প্রথম শ্রেণীর ক্রিকেটার থেকে কোচিং কোর্স করা কোচ থাকলেও বিসিবি তাদেরকে নিয়োগ না দিয়ে রানিং খেলোয়াড় সাদ্দাম হোসেনকে নিয়োগের চেষ্টা করছে। শহরের বড়পারা এলাকার সাদ্দাম হোসেন একজন পরিচিত জুয়াড়ি। তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলাও দায়ের করে। জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মামুন মিয়া ২০১৮ সালের ১৭জানুয়ারি জুয়াড়িদের বিরুদ্ধে এক অভিযান পরিচালনা করেন এবং ওই দিন সদর থানায় মামলা দায়ের করেন।  মামলা নং-১৩। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও একজন সরকারি চাকুরে প্রভাব খাটিয়ে মামলা থেকে সাদ্দাম হোসেনের নাম কাটানোর চেষ্টাও করেন। পরবর্তীতে সাদ্দাম আদালতে হাজির হয়ে দোষ স্বীকারোক্তি ও করেন। আওয়ামীলীগের ঘনিষ্টজন হিসেবে পরিচিত সাদ্দাম গত উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থীর এজেন্টও ছিলেন।

সম্প্রতি বিসিবির গেইম ডেভেলপমেন্টের অধীনে অনূর্ধ্ব-১৪ বিভাগীয় দল গঠনের প্র্ক্রিয়া শুরু হয়। জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব, জেলা ক্রীড়া অফিসার সাবেক ক্রিকেটার সাদিকুর রহমান চৌধুরীকে অনূর্ধ্ব-১৪ দলের কোচের দায়িত্ব প্রদান করেন। সাদিক সপ্তাহ খানেক ধরে ক্রিকেটারদের অনুশীলনও করিয়ে আসছিলেন।

এরই মধ্যে সাদ্দাম হোসেন বিসিবির একটি ভুয়া নিয়োগপত্র দেখিয়ে জেলা অনুর্ধ্ব-১৪ দলের কোচ হিসেবে নিজেকে দাবি করেন এবং অনুশীলন করানোর চেষ্টা করেন। বিসিবির লোগো যুক্ত পেডে তার ছবি, নাম যুক্ত একটি পরিচয়পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যাতে ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল কারোর স্বাক্ষরও নেই। এ নিয়েই চলছে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়।

সুনামগঞ্জের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন ফখরুল ইসলাম নিপু। তার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন সদ্য সমাপ্ত জাতীয় লিগে কিশাের দিশান। নিপু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে্র স্কোয়াডেও ছিলেন। এর বাইরে জাহাঙ্গীল আলম বিসিবির কোচিং কোর্স লেভেল ১ পাশ করা কোচ। ক্লিন ইমেজধারী এসব সাবেকদের বাদ দিয়ে বিসিবির কোচ করার চেষ্টা করা হচ্ছে সাদ্দামকে। যার বিরুদ্ধে খেলোয়াড়দেরও নানা অভিযোগ আছে।

সাদিকুর রহমান চৌধূরী বলেন, সাদ্দাম হোসেন বর্তমানের খেলোয়ার। তিনি কীভাবে কোচ হবেন। তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ আছে, সে সুরমা ক্রিকেট একাডেমি পরিচালনা করে আসছে। এই অব¯’ায় বিসিবি থেকে নির্দিষ্ট কাউকে জেলা ভিত্তিক দলগুলোর দায়িত্ব দেওয়া হয় নি।ক্রিড়া সংস্থার কর্মকর্তা যাকে যোগ্য মনে করবেন তাকে দিয়েই দলগুলো পরিচালনা করতে পারবেন। 

Manual8 Ad Code

মঙ্গলবার বিকালে জেলা ক্রীড়া সং¯’ার সদস্য সচিব আল আমিন বললেন, ‘আমরা চাই সাদিকুর যেহেতু কোচ হিসেবে কাজ করছেন, সেই থাকুক ওখানে, এখন বিষয়টি নিয়ে সিদ্ধান্ত দেবেন এডিএম স্যার’।

Manual5 Ad Code

অন্যদিকে, নিজেকে সাড়ে তিন বছর হয় সুনামগঞ্জ অনুর্দ্ধ ১৪ ক্রিকেট দলের কোচ দাবি করে সাদ্দাম হোসেন বলেন, এই মাঠে পাভেল চৌধুরী নামের একজন অনুর্দ্ধ ১৪ দলের কোচ ছিলেন। তিনি দেশের বাইরে চলে যাবার পর সাড়ে তিন বছর হয় কোচ’এর দায়িত্ব পালন করছি আমি। সাদিককে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন সাদিক কোচ’এর দায়িত্ব পালন করতে চান। অথচ. সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্তরাও আমাকে কোচ হিসেবে কাজ করার কথা বলেছেন। চিঠিতে স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন এটা তারা কেন দিলেন না, তারাই বলতে পারবেন। আমাকে যেভাবে দেওয়া হয়েছে, আমি সেভাবে হস্তান্তর করেছি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বললেন, এই বিষয়ে সিদ্ধান্ত দেয় বিসিবি। তবুও জেলা ক্রীড়া অফিসারের সঙ্গে এ নিয়ে কথা বলে সিদ্ধান্ত জানাবো আমি।

Manual7 Ad Code

সাদ্দামের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় সে ২০১৮ সালের জুয়া মামলার আসামি, এবং বিগত নির্বাচনগুলোতে নৌকার এজেন্ট হিসেবে কাজ করেছে।এবং কোচ হওয়ার জন্য যে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার সেটি তার নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code