শিরোনাম
সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত 

সিলেট নিউজ ডেস্ক : / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

জাকির হোসেন বানারীপাড়া বরিশাল প্রতিনিধি:

Manual3 Ad Code

বরিশালের বানারীপাড়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালায়”এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমানের সভাপতিত্বে পৌরসভার হল রুমে কর্মশালায় বক্তৃতা করেন পৌর প্রশাসক বায়েজিদুর রহমানের, বানারীপাড়া থানা ইনচার্জ মোহাম্মদ মোস্তফা, বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার অনিক নিলয়, উপজেলা এল.জি.ই.ডি প্রকৌশলী মো: আশিকুর রহমান, পৌর প্রকৌশলী মো: মহসিন রেজা, পৌর নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম সরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  মো: রফিকুল ইসলাম তালুকদার, পৌর উপ-সহকারী প্রকৌশলী আফিফা ইয়াসমিন, বানারীপাড়া প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম, জাকির হোসেন, সাংবাদিক মাইদুল ইসলাম শফিক, ডাঃ তাওহীদুল ইসলাম, সাব্বির হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীগণ। এসময় উপস্থিত শিক্ষার্থীর মধ্যে থেকে ৬ জন করে শিক্ষার্থী নিয়ে ছয়টি দল গঠন করে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” শীর্ষক ৩০ মিনিটের  প্রতিযোগিতামূলক প্রতিবেদন লেখার পর্ব অনুষ্ঠিত হয়। লিখিত প্রতিবেদনটি পরবর্তীতে ৪ মিনিট উপস্থাপনার মাধ্যমে উপস্থিত সবাইকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেয় শিক্ষার্থীরা। সুন্দর বাংলাদেশ গড়তে তরুণদের করনীয় কি, কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের সময়োপযোগী উত্তর ও ভাবনা প্রকাশ করে  টিমের দলনেতা সহ অন্যান্য শিক্ষার্থীরা। প্রতিযোগিতামূলক পর্বে প্রতিটি দলই সুন্দর ভাবে তাদের নির্দিষ্ট বিষয়টি তুলে ধরে এবং সকলের সামনে ফুটিয়ে তোলে। ছয়টি দলের মধ্য থেকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জেনারেল এবং ভোকেশনাল শাখার নবম ও দশম শ্রেণীর দলটি প্রথম স্থান অধিকার করে। দলনেতা ফারিয়া আলমমের নিখুঁত উপস্থাপনায় সহযোগিতা করে মেহতাহুল জান্নাত ইফতি, ভোকেশনাল শাখার তন্বি খানম, তানজিলা সরদার, জেনারেল শাখার তানহা জুবায়রা, ঐশী সাবরিন । তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক  অনুষ্ঠিতব্য কর্মশালায় বক্তারা তারুণ্যের উৎসব ২০২৫ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মুলক তথ্য তুলে ধরেন।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code