শিরোনাম
কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজধানীর জেনেভা ক্যাম্পের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সেলিম আশরাফীকে গ্রেফতার করেছে র‌্যাব-২

সিলেট নিউজ ডেস্ক : / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

নূর হোসাইন :

Manual7 Ad Code

রাজধানীর জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান মোঃ সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিম (৪৪)’কে রাজধানীর র‌্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ বিভিন্ন আইনে ৩৫ টি মামলা রয়েছে। বাংলাদেশ আমার অহংকার” এই  স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়াল ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরণ, কিশোর গ্যাং ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। রাজধানীর জেনেভা ক্যাম্পের  শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান মোঃ সেলিম আশরাফী (৪৪) পিতা- মৃত কুতুর উদ্দিন, থানা ঃ- মোহাম্মদপুর, জেলাঃ- ডিএমপি ঢাকা’কে র‌্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকা হতে অদ্য ০৯ জানুয়ারি ২০২৫ ইং অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র‌্যাব-২। দীর্ঘ দিন যাবত রাজধানীর জেনেভা ক্যাম্পে অস্থিরতা বিরাজ করে আসছিল। মাদক ও অস্ত্র ব্যবসাকে কেন্দ্র করে বিরাজমান অস্থিরতার একটি গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিল জেনেভা ক্যাম্পের মাদক সিন্ডিকেটের মূল হোতা চুয়া সেলিম। এছাড়া, জেনেভা ক্যাম্প ও পার্শবর্তী এলাকাসমুহের মাদক ব্যবসা, ছিনতাই, খুন, মারামারি সহ বিভিন্ন অপরাধের প্রধান নিয়ন্ত্রক ও পৃষ্ঠপোষক এই চুয়া সেলিম। জেনেভা ক্যাম্পের আইনশৃঙ্খলা উন্নত করতে এবং মোঃ সেলিম আশরাফী’কে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র‌্যাব-২। র‌্যাব-২ এর একটি চৌকস আভিযানিক টিম ৯ জানুয়ারী ২০২৫ ইং  নিজস্ব নিয়ন্ত্রণাধীন এলাকায় অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের  আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান মোঃ সেলিম আশরাফী কে র‍্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকা থেকে গ্রেপ্তার করতে সমর্থ হয় । তার বিরুদ্ধে রাজধানী ঢাকার বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা সহ বিভিন্ন আইনে ৩৫ টি মামলা রয়েছে তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটিই জানালেন খান আসিফ তপু সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া)

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code