শিরোনাম
নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বালু নয়, মাটি দিয়েই চলছে দোয়ারাবাজারের খাসিয়ামারা ফসল রক্ষা বাঁধের কাজ

সিলেট নিউজ ডেস্ক : / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ):প্রতিনিধিঃ

বালু নয়,মাটি দিয়েই চলছে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারা ১৪ নাম্বার  পিআইসির ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ।

Manual1 Ad Code

এই বাঁধ নির্মানে অভিযোগ উঠেছিলো মাটির পরিবর্তে বালু দিয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণের, এনিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে।

এর প্রেক্ষিতে (১৩ জানুয়ারি) সোমবার সকালে দোয়ারাবাজার উপজেলা (পাউবো) উপসহকারী প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন,  উপসহকারী প্রকৌশলী  রায়হান মিয়া ও মনিটরিং কমিটির সাংবাদিক প্রতিনিধি মামুন মুন্সিসহ উপকারভোগী স্থানীয় সাধারণ কৃষক  বাঁধের কাজ পরিদর্শন করে৷

পরিদর্শন শেষে পাউবো কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি ও উপকারভোগী কৃষক সমাজ  সাংবাদিকদের জানান, সবার

উপস্থিতিতে বালু নয় মাটি দিয়ে বাঁধ নির্মাণ কাজ শেষ করা হচ্ছে। এবং স্থানীয় ১শত ১৩ জন কৃষকের গণস্বাক্ষর করে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তারা জানান ফসল রক্ষা বাঁধ পরিপূর্ণ ভাবেই নির্মাণ করা হচ্ছে।

Manual1 Ad Code

লক্ষিপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের স্থানীয় কৃষক আব্দুল মান্নান বলেন, আমাদের এলাকায় ৭০ শতাংশ বালু মাটি তাই বাঁধ নির্মাণে কিছু বালু মাটি ব্যবহার করা হয়েছিল কিন্তু আজকে পাউবো কর্মকর্তার উপস্থিতিতে সেই বালু সরিয়ে  ফের মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে।

কৃষক শাহ আলম জানান, মাটি দিয়েই বাঁধ নির্মাণ করা হচ্ছে এবং এই মাটির চাইতে  ভাল মাটি আর নাই বিগত দিনে এমন ভাল কাজ হয়নি।

দোয়ারাবাজার উপজেলা (পাউবো) কর্মকর্তা রায়হান ইসলাম জানান, বক্তারপুরে ১৪ নাম্বার পিআইসিতে বালু মিশ্রিত মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছিল অভিযোগ পেয়ে সেখানে গিয়ে বালু সরিয়ে মাটি দিয়ে বাঁধ নির্মান করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সবার উপস্থিতিতে মাটি দিয়ে বাঁধ সংস্করণ করা হচ্ছে।

Manual5 Ad Code

এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান, আমরা অভিযোগ পেয়েছিলাম অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে পাউবো কর্মকর্তা, মনিটরিং বোর্ডের সদস্য ও উপকারভোগী কৃষকের উপস্থিতিতে  মাটি দিয়ে বাঁধ নির্মাণ কাজ করানো হচ্ছে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code