ছাতক প্রতিনিধিঃ
ছাতকে জাতীয় নাগরিক কমিটির পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুত্রবার বিকালে উপজেলার নোয়ারাই ইউপির বেদপল্লী এলাকায় গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দুজন চাঁদাবাজিকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে।
তাদেরকে শনিবার দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন উপজেলার কালারুকা ইউপির মুক্তিরগাও গ্রামের মৃত শুকুর আলী ছেলে সোহেল আহমদ (৩০)একই উপজেলার সদর ইউপির বাউশা গ্রামে মৃত মফিজ আলীর পুত্র আনোয়ার হোসেন (৪০)কে গ্রেপ্তার করে। গন অধীকার পরিষদের সদস্য হিসাবে মাস খানিক আগে কিছু পোস্টার ছাতক শহরে লাগিয়েছিলো সোহেল। ছাতকের নাম্বার ওয়ান বাটপার, চাঁদাবাজ হিসাবে পরিচিত এই সোহেল৷