শিরোনাম
বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে জামেয়া নূরিয়া দারুস সুন্নাহ কাড়ইল গাঁও মাদ্রাসার রাস্তা সংস্কারের দাবি

জামরুল ইসলাম রেজা / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

Manual5 Ad Code

ছাতক প্রতিনিধিঃ

Manual7 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ছাতক- দোয়ারা সড়কের কাড়ইল গাঁও গ্রামের জামেয়া নূরিয়া দারুস সুন্নাহ কাড়ইল গাঁও মাদ্রাসর রাস্তা সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেছেন এলাকার লোকজন। এ রাস্তা দিয়ে নাইন্দার হাওরে কয়েক হাজার হেক্টর ফসলি জমির ক্ষেতে ফসল রক্ষার জন্য যাতায়াত করে থাকেন কৃষক কৃষাণীরা। গ্রাম বাসীর পাঞ্জেগানা কবর স্থান থাকায় লাশ নিয়ে যাওয়া আসা করতে বর্ষা মৌসুমে চরম দূর্ভোগ পোহাতে হয়। এছাড়া মাদ্রাসায় প্রায় চার শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক কর্দমাক্ত রাস্তা দিয়ে যাওয়া আসা করেন। উল্লেখ্য জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার না করলে সামনের বর্ষা মৌসুমে কোমল মতি শিশু শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে কাঁদা মাড়িয়ে এ সড়ক দিয়ে চলাচল করতে হবে। ২ হাজার ফুট রাস্তা মাটি ভরাট ও পাকা করনের দাবি জানিয়েছেন গ্রামবাসী।মাদ্রাসার শিক্ষক ও খেলাফত মজলিস নেতা মাওলানা উমায়রুল ইসলাম লস্কর জানান সড়কটি দ্রুত সংস্কার না করলে মাদ্রাসায় শিক্ষার্থীরা আসতে না পেরে ঝরে পড়ে যাওয়ার ফলে শিক্ষার মারাত্মক ক্ষতি হবে। ফলে এলাকায় চুরি ডাকাতি ও মাদকাসক্তের হার বেড়ে যাবে। ইউপি সদস্য হাজী সাদিক মিয়া জানান দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছি সড়কটি সংস্কারের জন্য। এ সড়ক দিয়ে কৃষকরা হাওরে যাওয়া আসা করেন, লাশ নিয়ে কবর স্থানে চলাচল ও মাদ্রাসার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সংস্কার সময়ের দাবি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান এ অর্থ বছরে না দিতে পারলেও সামনে টিআর – কাবিখা হতে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code