শিরোনাম
জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময় দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিলেটে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তার চান সুমন ইউকে ওয়ার্ক পারমিট ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়: হাফিজ মাছুম আহমদ দুধরচকী ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার তিনদিন পর কিশোরীর মর্মান্তিক মৃত্যু গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, রাশেদ খাঁন বনাম আজকে একটি অন্ধকার অধ‍্যায়ের অবসান প্রসঙ্গে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও তীব্র নিন্দা খাদিমপাড়ায় চার লাখ টাকা নিয়ে বেরিয়ে অপহৃত সুমন, মুক্তিপণ দিয়ে উদ্ধার
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চা শ্রমিক থেকে প্রতিবন্ধী নারী,সমতার পথে এগিয়ে চলার বার্তা

Bappy Deb / ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

Manual7 Ad Code

বাপ্পি দেব (শ্রীমঙ্গল প্রতিনিধি):

নারীর ক্ষমতায়ন,অধিকার ও সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে বুধবার (১২ মার্চ) শ্রীমঙ্গলে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। Women with Disabilities Development Foundation (WDDF) এবং মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের যৌথ উদ্যোগে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। এতে নারী চা শ্রমিক, জনপ্রতিনিধি, শারীরিক প্রতিবন্ধী নারী ব্যবসায়ী, শিক্ষক, ছাত্রছাত্রী এবং যুব সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Manual1 Ad Code

 

উকিলবাড়ি রোডে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন। তিনি বলেন,”আন্তর্জাতিক নারী দিবসে আমরা নারীদের প্রতি শ্রদ্ধা জানাই। সমাজে নারী-পুরুষ বৈষম্য দূর করতে এবং সমতা প্রতিষ্ঠা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারীরা আজ পেশা,ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে এগিয়ে আছে। নারী-পুরুষ মিলেই একটি সুন্দর পরিবার ও সমাজ গঠন সম্ভব।”

 

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন;মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের উপদেষ্টা দিলীপ কৈরী, সাতগাঁও ইউনিয়ন পরিষদের সদস্যা শান্তনা বাড়াইক, নারী প্রতিনিধি বেলা বোনার্জী, সবিতা গঞ্জু, অমৃতা গৌড় এবং সীমা মুন্ডা।

 

Manual8 Ad Code

সভায় শারীরিক প্রতিবন্ধী নারী ব্যবসায়ীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন,WDDF এবং মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সহযোগিতায় তারা এখন সেলাই মেশিন, কসমেটিকস ও বিভিন্ন পণ্যের মাধ্যমে নিজেদের ব্যবসা পরিচালনা করতে সক্ষম। তারা বলেন, “আমরা এখন স্বাবলম্বী হয়ে উঠেছি। ভবিষ্যতে আমাদের ব্যবসা আরও সম্প্রসারণে সহায়তা পেলে আমরা বহুদূর এগিয়ে যেতে পারবো।”

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইক এবং সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী জিয়ানা মাদ্রাজী।

 

নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন নিশ্চিত করার এই আয়োজনে সমাজের বিভিন্ন স্তরের নারীদের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। তারা তাদের চিন্তা,অভিজ্ঞতা এবং প্রত্যাশা তুলে ধরে একটি সমতাপূর্ণ সমাজ গঠনের অঙ্গীকার করেন।

সিলেট নিউজ/এসডি.

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code