শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ডলফিন ফ্যাশন: এখন সোশাল মিডিয়ায় ঝড় ফোর-বি বাইকের ছবি দেখাইয়া, হোন্ডা বাইক দিলো

সিলেট নিউজ ডেস্ক : / ৪৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

ফোর-বি বাইকের ছবি দেখাইয়া, হোন্ডা বাইক দিলো ডলফিন ফ্যাশন: সোশাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে।

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর বাজারের ডলফিন ফ্যাশন নামের একটি কাপড়ের দোকানের বিরুদ্ধে লটারির নামে কাস্টমারদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে।ডলফিন ফ্যাশন: এখন সোশাল মিডিয়ায় ঝড় ফোর-বি বাইকের ছবি দেখাইয়া, হোন্ডা বাইক দিলো

Manual7 Ad Code

এঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।

জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মহিলাদের টার্গেট করে ডলফিন ফ্যাশন কুপনের মাধ্যমে প্রথম পুরুষ্কার মোটরসাইকেল দেয়ার ঘোষণা দেয়।

এরপর ডলফিন ফ্যাশনের পরিচালক সহ দোকানের কর্মচারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক টিকটকে বলেন, ডলফিনে ৫ হাজার টাকার কাপড় কিনলে প্রথম পুরুষ্কার মোটরসাইকেল পাওয়া যাবে! এ ধরনের ভিডিও আপলোড করে প্রচারণা চালানো হয়।

Manual3 Ad Code

গত ৩০ মার্চ রাত ২ ঘটিকার সময় ডলফিন ফ্যাশনের সামনে একটি বিছানার চাদরে দুটি বাক্সের সকল কুপন ঢেলে লটারি দেওয়া হয়।
সেই লটারিতে প্রথম পুরুষ্কার মোটরসাইকেল জিতে নেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামের শামীমা বেগম।

সেই মোটরসাইকেলের ছবি ফেইসবুকে অনেকেই পোস্ট করে বলেন, ডলফিন ফ্যাশন কর্তৃপক্ষ “দেখাইয়া বেগুন ভাজা খাওয়াইছে ঢেড়েশ।

এরপর থেকে আরও সমালোচনার সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যম Mobile Paradise Sylhet নামক এক আইডি থেকে বলা হয়, কুপনে TVS 4v আর বাস্তবে HONDA LIVO এটা কেন? বলে তিনি প্রশ্ন করেন, তার এই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

রকি মিয়া নামের একজন লিখেন লোভনীয় অফার দিয়ে মানুষের সাথে প্রতারণা করা হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হোক।

জগন্নাথপুরের রিমা বেগম বলেন ” আমার ভাইয়ে মোটরসাইকেলের আশায় আমাদের সবাইকে বলছে ডলফিন থেকে কেনাকাটা করার জন্য, কুপনে তার নাম্বার দিতাম” কুপনে দেখলাম tvs Apache 4v মোটরসাইকেল! এখন দেখি হোন্ডা মোটরসাইকেল! কলকলিয়া ইউনিয়নের সাহেলা আক্তার বলেন, “কাস্টমারদের সাথে এ ধরনের আচরণ করলে মানুষ আর জাইত নায় তাদের দোকান” আমি ও ভেবেছিলাম ফোর বি বাইক পাওয়া যাবে।

Manual6 Ad Code

ডলফিন ফ্যাশনের মালিক নজরুল ইসলাম বলেন, লাকি কুপনে মনোগ্রাম হিসাবে আমরা ফোর-বি মোটরসাইকেলের ছবি বসাই।

মুলত আমরা আমাদের পক্ষ থেকে রানার হোন্ডা মোটরসাইকেল দেই তাদেরকে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা লটারির কিছুদিন আগ থেকে দোকানের সামনে রানার হোন্ডা মোটরসাইকেলটি রাখা হয়।

Manual1 Ad Code

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লা বলেন, ডলফিন ফ্যাশন লটারির মাধ্যমে মানুষকে লোভনীয় অফার দিয়ে কাপড় বিক্রি করছে।

কুপনে ফোর বি মোটরসাইকেল ছবি প্রদর্শন করে হোন্ডা মোটরসাইকেল দেয়া এটা প্রতারণার মধ্যে পড়ে। কাস্টমার থানায় মামলা করতে পারেন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code