শিরোনাম
দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল দুধরচকীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত ছাতকের জয়নগর গ্রামে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট শিক্ষার মানোন্নয়নে জৈন্তাপুর বিয়াম স্কুলে ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন, নতুন নেতৃত্বে সোলাইমান-আয়াত জৈন্তাপুরে “আরাফাত এন্ড আদিল অটো ড্রায়ার রাইস মিল”-এর শুভ উদ্বোধন চিকনাগুল বাজারে  মক্কা মার্কেটের শুভযাত্রা: মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অগোছালো রাষ্ট্র, অকৃতকার্য সরকারের বাজেট যত বড়ো হবে, নিত‍্য পণ্যের মূল্য বাড়বে, লুঠপাট বাড়বে
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চুনারুঘাট হাসপাতালে দুদকের অভিযান

সিলেট নিউজ ডেস্ক : / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

Manual2 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অবহেলাসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

Manual6 Ad Code

গতকাল মঙ্গলবার অভিযান কালে দুদক সদস্যগন সরেজমিনে দেখতে পায় হাসপাতালের ইমার্জেন্সী বিভাগে ডাক্তারের পরিবর্তে মেডিকেল এসিস্ট্যান্ট দিয়ে রুগীদের সেবা দেওয়া হচ্ছে। এছাড়াও দুদক টিম বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সাথে কথা বলে সেবার মান ও খাবার মান যাচাই করে।

দুদক টিম জানতে পারন, উক্ত স্বাস্থ্যকেন্দ্রে প্যাথলজি বিভাগে ব্লাড, ইউরিন ইত্যাদি স্বল্প কিছু টেস্ট করা হয়, যা সেবা প্রার্থীদের সংখ্যার তুলনায় অপ্রতুল। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে চিকিৎসা সেবা, খাবারের মান আরো উন্নত ও সার্বিক বিষয়ে নজরদারি করার জন্য টিম কর্তৃক পরামর্শ প্রদান করা হয়।

অভিযানকালে অন্যান্য অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়, যা পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। রোগীদের চাপ থাকলেও নেই পর্যাপ্ত চিকিৎসক।

Manual1 Ad Code

দালালের কারনে প্রতি মুহূর্তে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের।

উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষের জন্য চারজন চিকিৎসক যেমন যথেষ্ট নয়, তেমনি যারা দায়িত্বে আছেন তাদেরও কিছুই করার থাকেনা। তাই রোগীদের পাঠিয়ে দেওয়া হয় কর্তাগণের প্রাইভেট চিকিৎসা কেন্দ্রে।

উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার মানুষ চিকিৎসা নিতে আসে এ হাসপাতালে। প্রতিদিন এ হাসপাতালে ৫ শতাধিক মানুষ চিকিৎসা নিতে এসে বঞ্চিত হন প্রায় এক তৃতীয়াংশ মানুষ।

চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের সংকট থাকায় ঠিকমতো সেবা দিতে পারছেননা বলে দাবি কর্তৃপক্ষের। তারা বলেন পর্যাপ্ত জনবল ও ঔষধ ও সরঞ্জাম দিলে হয়তো সেবা নিশ্চিত করা যেতো।

Manual3 Ad Code

তাই রোগীদের বাধ্য হয়েই স্থানান্তর করা হয় জেলা সদর হাসপাতাল বা সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে। তারা আরও জানান স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দীর্ঘ সাত মাস ধরে প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ নেই। এতে চিকিৎসক ও নার্সরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

Manual7 Ad Code

হাসপাতালের বাইরে চিকিৎসা নিতে গিয়ে চাপে পড়ছেন স্বল্প আয়ের মানুষ। সরকারিভাবে ক্যানুলা ও সিরিঞ্জ সরবরাহ কম হওয়ায় রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
তথ্যঃ সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code