শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুনামগঞ্জে প্রবাসী মানবাধিকারকর্মীর বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলা

সিলেট নিউজ ডেস্ক : / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

Manual2 Ad Code

রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের ছাতকে যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মীর ও এম এস টিভি ইউকে’র সম্পাদকের বাড়ীতে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক হামলার অভিযোগ উঠছে।

বুধবার দুপুরে ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নে বড়চাল গ্রামের যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভাপতি সাংবাদিক মুসলিম খানের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়ীতে ব্যাপক ভাংচুর চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বড়চাল গ্রামের মৃত রাশিদ আলী ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনু মিয়া, একই গ্রামের গোলাম আলী উরপে জমসিদ মিয়ার পুত্র ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজাদ মিয়া উরপে চাঁদা সাজাদ, তার ভাই ইউনিয়ন যুবলীগ সদস্য আবদুল খালিক উরপে কালা খালিক, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আশিক মিয়ার নেতৃত্বে এলাকায় চাঁদাবাজী, সন্ত্রাসী এবং দখল বানিজ্য করে আসছে। আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরও তাদের চাঁদা বানিজ্য ও দখলদার অব্যহত রয়েছে।

Manual6 Ad Code

বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে বিশাল সভা-সমাবেশ ও সেমিনার করেছেন সাংবাদিক মুসলিম খান। সেই সময় দলীয় প্রভাব বিস্তার করে তার ছোটভাই শামীম খানের কাছ থেকে মামলার ভয় দেখিয়ে একাধিক বার চাঁদা নিয়েছে। এখনো তাদের সেই অপকর্ম অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code

এরই ধারাবাহিকতায় আওয়ামী সন্ত্রাসীরা বুধবার (২৩ এপ্রিল) দুপুরে প্রকাশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মী ও এম এস টিভি ইউকে’র সম্পাদক মুসলিম খানের বাড়িতে হামলা চালায়। যা মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পরে। তাৎক্ষণিক সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হলে সন্ত্রাসী মনু মিয়াকে ডেকে নিয়ে মুছলেখা দিয়ে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় ছাতক থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

Manual1 Ad Code

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরও আওয়ামী সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ডে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবী জানানো হচ্ছে। একই সাথে এদের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা পেতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবী জানানো হয়েছে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code