শিরোনাম
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল দোয়ারাবাজারে কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত সরকারের বাজেট বনাম গৃহহীন, ভূমিহীন, ভাসমান তাদেরও গুনতে হবে বছরে বিশ হাজার টাকার বেশি জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যানে প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ দুধরচকী বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল দুধরচকীর শোক প্রকাশ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নেত্রকোনা গীতিকা ঐতিহ্যের ইতিহাস

সিলেট নিউজ ডেস্ক : / ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

Manual1 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual3 Ad Code

নেত্রকোনা গীতিকা ঐতিহ্যের ইতিহাস
রচনা কাল: এপ্রিল/২০২২/জুন২০২৫ই

Manual3 Ad Code

চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক ও কবি ফররুখ আহমদ স্মৃতি পদক প্রাপ্ত ২১/২০২৫ই

Manual7 Ad Code

ভূমিকা
—————–

এ শুধু কাব্য নয়, কবিদের ইতিহাসও বটে। নেত্রকোণার কবিদের নিয়ে একসাথে বই আকারে এমন কবি প্রসস্তি ইতোপূর্বে আর দেখা যায়নি। এজন্য কবি মুকলেছ উদ্দিন নেত্রকোণায় স্মরণীয় হয়ে থাকবেন।
এই গ্রন্থে তিনি শুধু কবিদের জীবন নিয়েই নয় বরং তাঁদের লেখা ও কর্ম নিয়েও কবিতা সাজাতে চেষ্ঠা করেছেন। এটি তাঁর কবিচিত্তের উদারতার পরিচায়ক। তিনি নিজেকে অন্তত সংকীর্ণ গন্ডিতে আবদ্ধ রাখেননি। আজকাল এ ধরনের মানসিকতা ও কবিতা কম দেখা যায়। তিনি ধন্যবাদার্হ কবি।
নেত্রকোণার কবিকুলকে যেভাবে উপস্থাপন করেছেন, তাতে আমরা তিনটি ক্ষেত্র চিহ্নিত করতে পারি। যথা– কবি, বাউল এবং রাজনীতিক। কবি ও লেখকদের মধ্যে আমরা দেখতে পাই সাহিত্যিক খালেকদাদ চৌধুরী, সিরাজ উদ্দিন কাশিমপুরি, রওশন ইজদানী, নির্মলেন্দু গুণ, যতীন সরকার, নূরুল হক, হেলাল হাফিজ; হুমায়ূন আহমেদ, ড:জাফর ইকবাল, ননী গোপাল সরকার, : রাখাল বিশ্বাস :দেওয়ান মর্তুজা আজহারুল ইসলাম হিরু প্রমুখ স্মরণে কবিতা লিখেছেন।
রাজনীতিবিদদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সর্বজনাব শামসুজ্জোহা, বীর মুক্তিযোদ্ধা ও এমপি মোস্তফা জব্বার, নেত্রকোনার কিংবদন্তি এমপি ফজলুর রহমান খান
হাওয়ার পুত্র এমপি সাজ্জাদুল হাসান , বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এখলাস আহমেদ কোরাইসী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু আককাস আহমেদ, , কমরেড আনোয়ার, বিধান মিত্র সরকার: নিজামুদ্দিন: আজহার মাহমুদ (রনু) প্রমুখের নামে গুছিয়ে কাব্যসুধা সৃষ্টি করেছেন।
এছাড়াও বাউল ও লোকশিল্পীদের নিয়েও উল্লেখযোগ্য কাব্য রচনা করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন– রশিদ উদ্দিন, জালাল খাঁ, উকিল মুন্সী, চাঁন মিয়া, সুনিল কর্মকার, ্যকুদ্দুস বয়াতি, মিয়াকুব আলী, আব্দুস সালামকে নিয়ে কবিতা লিখেছেন।
কবি মুকলেছ উদ্দিন এখানেই ক্ষান্ত হননি। তিনি নতুন প্রজন্মের কবিদের নিয়েও গীতিমাল্য রচনা করেছেন। যথা–শুক্লা পঞ্চমী, কামরুজ্জামান চৌধুরী, মোঃ ইছহাক, তপু ইকবাল : আছমা আক্তার সঞ্চিতা, তানভীর জাহান চৌধুরী , নেহাল হাফিজ; রহমান জীবন, মাহমুদা আক্তার, রিমি ফেরদৌসী, দুর্জয় শেখ, তানভীয়া আজিমের নামেও কবিতা লিখেছেন।
বস্তুত কবি একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। কবির এবারের এই
বইটি পাঠক সমাজে সারা ফেলবে বলেই আমার বিশ্বাস।
কবিকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন।
প্রফেসর ননী গোপাল সরকার
আর্যগৃহ, নেত্রকোণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code