শিরোনাম
গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরা, গ্রেপ্তার ২ রাজনীতি, সমাজ এবং চিন্তাচর্চার এতটাই অধঃপতন হয়েছে। চলছে মন্দের চর্চা, কারো প্রশংসা করছি না একটি নিখোঁজ সংবাদ হিংসা-বিদ্বেষহীন মানবিক বাংলাদেশ গড়ার সময় এখনি। জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান এর আহব্বান সমপোযোগী প্রচণ্ড তাপদাহ ও গরমে শ্রমজীবী ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে মৌলভীবাজারে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে ‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা ‎ বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত পদায়নে সংযুক্তি:‘আমার আর বোধ হয় চাকরি করা হলো না’ রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”!
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

করোনায় ফের প্রাণহানি,কম বয়সীরাও ঝুঁকিতে

SATYAJIT DAS / ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

Manual4 Ad Code

সত্যজিৎ দাস:

দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে দুজন নারী মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়,মৃত দুই নারীর একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং অন্যজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের একজন ঢাকার,অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। একজন মারা গেছেন সরকারি হাসপাতালে, অন্যজন বেসরকারি হাসপাতালে।

Manual5 Ad Code

এ সময়ের মধ্যে ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৬২ শতাংশ।

Manual6 Ad Code

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিনজন। এ পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৫১ হাজার ৮০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন সুস্থ হয়েছেন। মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৪৫ জনে।

Manual5 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী,দেশে এ পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৭৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সামগ্রিকভাবে দেশে করোনা শনাক্তের হার ১৩ শতাংশ, সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আবারও সবাইকে সতর্ক থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code