শিরোনাম
এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে গৃহবন্দীদের বেড়া অপসারণে প্রশাসনের আলটিমেটাম, এখনো কাটেনি আতঙ্ক ​বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে দুই অভিযানে ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ, গ্রেপ্তার ৮
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পিরোজপুর  ইন্দুরকানীর ডাবল মার্ডার মামলার আসামী ইউনুস আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২

সিলেট নিউজ ডেস্ক : / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

Manual3 Ad Code

নূর হোসাইন :  

Manual4 Ad Code

পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার প্রধান আসামী ইউনুস আলী শেখকে রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের  গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রততম সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার প্রধান আসামী ইউনুস আলী শেখকে গত ৩০ জুন ২০২৫ ইং রাতে রাজধানীর দক্ষিণখান থানাধীন আজমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ২। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মৃত শহিদুল ইসলাম হাওলাদার সাবেক ইউপি সদস্য। উক্ত মামলার আসামি প্রবাসে থাকা অবস্থায় তার স্ত্রীর সাথে ভিকটিমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। উক্ত সম্পর্কের বিরোধের জের ধরে গত ২৭ জুন ২০২৫ ইং রাতে ভিকটিম রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা অবস্থায় আসামিগণ পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ভিকটিমের চিৎকারে তার স্ত্রী রেহেনা পারভীন ও তার ভাইয়ের স্ত্রী মুকুলি বেগম এগিয়ে আসলে আসামিরা তাদের উপরেও হামলা করে এবং ঘটনাস্থলেই ভিকটিম ও তার ভাইয়ের স্ত্রী মৃত্যুবরণ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত অবস্থায় ভিকটিমের স্ত্রী রেহেনা পারভীনকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ভাই বাদী হয়ে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা ( মামলা নং- ০৪) ২৮ জুন ২০২৫ ইং ধারা ১৮৬০ সালের পেনাল কোড ১৪৩/১৪৪/৩২৬/৩০৭/৩০২/৩৪) দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক  প্রচারিত হয়। উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদের গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গত ৩০ জুন ২০২৫ ইং রাতে অত্র মামলার প্রধান আসামি ইউনুস আলী শেখ (৩৩)’কে রাজধানীর দক্ষিণখান থানাধীন আজমপুর এলাকা হতে গ্রেপ্তার করে। আসামি হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Manual7 Ad Code

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটিই জানালে – খান আসিফ তপু , সিনিঃ সহকারী পুলিশ সুপার, সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code