শিরোনাম
শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই সংস্কারহীনতায় ধুঁকছে তাড়াইলের ১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ঢাকা থেকে নারী এনে আলফাডাঙ্গায় দেহ ব্যবসার অভিযোগ দুই নারীর বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ (World Environment Day – 2026) উদযাপন নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত! কবিতা: কিছুই শেখা হলো না একজন দক্ষ পুরুষ যখন  রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তাহলে কেনো দেশের মানুষের জন‍্য  মঙ্গল হবে না শতভাগ?  জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এ‍্যাড: মাওলানা জাকির হামিদী এর পরিচিতি
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্রে ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটির আলোচনা সভা অনুষ্ঠিত

Coder Boss / ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

Manual8 Ad Code

জৈন্তাপুর থেকে নিজস্ব সংবাদদাতা::

Manual7 Ad Code

ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক ইনক এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার সিলেটি সুইট অ্যান্ড বাংলাদেশি রান্নাঘর মিলনায়তনে।

 

Manual1 Ad Code

রবিবার ( ৬ জুলাই) স্থানীয় সময় বেলা সাড়ে ৬টায় আয়োজিত এ সভায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী উক্ত সংগঠনের সভাপতি রোটারিয়ান আব্দুল গফ্ফার চৌধুরী খসরু। এসময় তিনি তার বক্তব্যে বলেন, প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের অধিকার সংরক্ষণ এবং সামাজিক ঐক্য অটুট রাখতে একটি কার্যকর সংগঠনের ভূমিকা অপরিহার্য। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Manual7 Ad Code

 

নতুনভাবে গঠিত কমিটিতে জালাল চৌধুরীকে আহ্বায়ক এবং কামাল আহমদকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। সর্বসম্মতভাবে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই পাঁচ সদস্যের কমিটি প্রাথমিকভাবে দায়িত্ব পালন করবে এবং ভবিষ্যতে অন্যান্য সদস্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

 

Manual3 Ad Code

সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন। আলোচনায় অংশগ্রহণ করেন নজরুল হক, নুর-আলম জিকু, মঞ্জুর চৌধুরী জগলু, মামুন ইসলাম, ইমরান টিপু এবং কমরেড আলতাফ হোসেন প্রমুখ।

 

সভার আলোচনায় গুরুত্ব পায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সংগঠনকে আরও কার্যকর করা এবং সকলকে সম্পৃক্ত রেখে কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখার দিকগুলো। আলোচনার সমাপ্তিতে সকলে আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই কমিটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আরও সংগঠিত ও ইতিবাচক পরিবর্তনের সূচনা ঘটাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code