শিরোনাম
টাঙ্গাইলে এক পুলিশ সদস্যের ব্যক্তিগত আ”ক্রো”শের শিকার রাজ (১৭) নামের স্কুল পড়ুয়া না”বা”লক ছেলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে এক অসহায় বাবার আকুল আবেদন একটি জুলাই বিপ্লব, জামায়াতের মুক্ত জীবন,বিএনপি ক্ষমতায়, ইউনূস ভিভিআইপি, হাসিনার ফাঁসির রায় কুমিল্লার নাঙ্গলকোটে নির্বাচনী সহিংসতায় আহত খোকন মজুমদার সংকটাপন্ন “হ্যালো হেড কোয়ার্টার আমি কর্নেল গুলজার বলছি,, ইরা আর বাঁ/চেনি, এই হল বর্তমান বাংলাদেশ বানারীপাড়ায় বি এন পি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় পল্টন থানা পুলিশের কৃতিত্ব হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর বাংলাদেশের প্রধানমন্ত্রীর “মানবসম্পদ উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ” এই উপদেষ্টা পদটি গেলো কোথায়? প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিনে” মানবসম্পদ উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ” হতে ইচ্ছুক অথই নূরুল আমিন
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা হতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাপাতিসহ শুভ কে গ্রেপ্তার করেছে র‌্যাব-২

সিলেট নিউজ ডেস্ক : / ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

Manual1 Ad Code

 বিশেষ প্রতিনিধি:                                                                                             

Manual7 Ad Code

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র‌্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা হতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১ জন সক্রিয় সদস্য শুভ ওরফে হৃদয় কে গত ৮ জুলাই ২০২৫ ইং রাতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২ । উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত একটি   চাপাতি। ৮ জুলাই ২০২৫ ইং  রাতে র‌্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ছিনতাইকারীরা ছিনতাই করার উদ্দেশ্যে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাব-২ এর আভিযানিক দল উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ১ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্য ২ জন ঘটনাস্থল হতে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আসামির কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১ টি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর, আদাবর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি, ও চাঁদাবাজি করে আসছিল। তারা উক্ত স্থানে ছিনতাই করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল মর্মে স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামি আরো জানায় যে, তারা চাপাতি, সামুরাই, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা নগদ টাকা-পয়সা, মোবাইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। উল্লেখ্য যে, ইতোমধ্যে গ্রেপ্তারকৃত আসামি শুভ ওরফে হৃদয় এর প্রকাশ্যে চাপাতি নিয়ে একটি ভিডিও সংবাদ মাধ্যমে প্রচারিত হয় যা এলাকায় আতংক ও চাঞ্চল্যের সৃষ্টি করে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। উপরোক্ত বিষয়ে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটিই জানালেন -খান আসিফ তপু,

Manual6 Ad Code

সিনিঃ সহকারী পুলিশ সুপার, সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code