শিরোনাম
জৈন্তাপুরে ৪৩ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, সবার ওপরে চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাস্তবায়ন হয়নি হাইকোর্টের আদেশ। জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের; রেললাইনের পাশে মিলল লাশ, ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত! জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ; শ্রমিক দলের নাম ব্যবহারের অভিযোগে উত্তেজনা সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ আবু নাহিয়ান তাসকিনের বৃত্তি অর্জন, ভবিষ্যৎ স্বপ্ন ডাক্তার হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজধানীর শেরেবাংলা নগর বিভিন্ন হাসপাতালে  বিশেষ অভিযান করে দালাল চক্রের ১৫ জনকে আটক করে র‌্যাব-২ 

সিলেট নিউজ ডেস্ক : / ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

Manual4 Ad Code

নূর হোসাইন :

Manual6 Ad Code

রাজধানীর শেরেবাংলা নগর এ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং শিশু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দালাল চক্রের ১৫ জনকে আটক করে ০৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ০২ জনকে অর্থদন্ড প্রদান করে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত ।  বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর অসাধু প্রতারক চক্র । 

Manual4 Ad Code

১৩ জুলাই ২০২৫ ইং আনুমানিক ১০.০০ ঘটিকা হতে ১২.৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত কর্তৃক রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং শিশু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দালাল চক্রের ১৫ জনকে আটক করে ০৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ০২ জনকে অর্থদন্ড প্রদান করা হয় এবং বাকিদের মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় । সম্প্রতি সংঘবদ্ধ দালাল চক্র রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং শিশু হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহিতা রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদেরকে দ্রত ও ভাল সেবা প্রদান করার আশ্বাস দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করে। দালাল চক্রটি অল্প সময়ে ডাক্তারী সেবা দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এসব ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে। উক্ত বিজ্ঞপ্তিটির নোটিশ বোর্ড ছাড়াও মাইকিং করে দালালদের উপদ্রব সৃষ্টিকারীদের সতর্ক করা হয়। উপরোক্ত এসব সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণের পরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র‌্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ১৩ জুলাই ২০২৫ ইং  আনুমানিক ১০.০০ ঘটিকা হতে ১২.৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-২ এর একটি আভিযানিক দল র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আবু হাসান এর পরিচালনায় রাজধানীর শেরেবাংলা নগর এ অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও শিশু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দালাল চক্রের ১৫ জনকে আটক করা হয়। আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ২ জনকে অর্থদন্ড প্রদান করেন এবং বাকিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতেও র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটিই জানালেন র‌্যাব-২ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code